ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
রাজধানীতে ‘কিশোর গ্যাংয়ের’ ৪ সদস্য গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 9 June, 2021, 9:40 PM

রাজধানীতে ‘কিশোর গ্যাংয়ের’ ৪ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে ‘কিশোর গ্যাংয়ের’ ৪ সদস্য গ্রেপ্তার

রাজধানীর ওয়ারী থেকে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব।


গ্রেপ্তারকৃতরা হলেন – মো. নাসির মোল্লা ওরফে রতন (২১), মো. সুজন (১৯), মো. সোনা মিয়া (৩২) ও অমিত রবি দাশ (২০)। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।


বুধবার (৯ জুন) বিকালে র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল হাসান এই তথ্য জানিয়েছেন।


তিনি জানান, ওয়ারী থানার অফিসার সিনেমা হল এবং বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ স্থানীয় কিশোর গ্যাংয়ের ৪ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা স্থানীয়ভাবে পরিচিত মোল্লা গ্রুপ ও সোনা গ্রুপের সদস্য। এসময় তাদের কাছ থেকে ২ টি সুইচ গিয়ার চাকু, একটি চাপাতি, একটি ছুরি, ৪ টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই কিশোর অপরাধীরা বিভিন্ন স্থানে পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক অর্থসহ মূল্যবান সামগ্রী ডাকাতি করে দ্রুত পালিয়ে যেত। গ্রেফতারকৃতরা ডাকাতি-ছিনতাই ছাড়াও মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়া-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভূমিদস্যুদের পক্ষে অপদখলীয় জমিতে গিয়ে পেশীশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সাথে জড়িত।


এছাড়া তারা নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখতে অন্যান্য কিশোর গ্যাংয়ের সাথে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষেও জড়াতো বলে জানা যায়। তাদের বিরুদ্ধে ওয়ারী থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status