ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
লাদাখে ২২টি যুদ্ধবিমান নিয়ে চীনের মহড়া, গভীর পর্যবেক্ষণ ভারতের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 June, 2021, 9:36 PM

লাদাখে ২২টি যুদ্ধবিমান নিয়ে চীনের মহড়া, গভীর পর্যবেক্ষণ ভারতের

লাদাখে ২২টি যুদ্ধবিমান নিয়ে চীনের মহড়া, গভীর পর্যবেক্ষণ ভারতের

এক বছরের বেশি সময় ধরে লাদাখে মুখোমুখি অবস্থানে রয়েছে চীন ও ভারতের সেনাবাহিনী।  দুই দেশের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই সম্প্রতি পূর্ব লাদাখে ২২টি যুদ্ধবিমান নিয়ে মহড়া দিয়েছে চীনা বিমান বাহিনী।  তবে ভারত বলছে, চীনের এ কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা। মঙ্গলবার এ খবর জানিয়েছে ইকোনোমিকস টাইমস। 


ভারতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, ২১-২২টি যুদ্ধবিমান ভারতের ভূখণ্ডের বিপরীতে পূর্ব লাদাখে মহড়া দিয়েছে। এর মধ্যে জে-১১ ও চীনের তৈরি সুখোই-২৭ ও কয়েকটি জে-১৬ যুদ্ধবিমান ছিল। 


সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সম্প্রতি চীন এই মহড়া দিয়েছে।  ভারত বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।


এদিকে মিগ-২৯ যুদ্ধবিমান নিয়ে লাদাখে ভারতের বিমান বাহিনী নিয়মিত মহড়া দিচ্ছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়।  


এ ছাড়া ভারতীয় বিমান বাহিনী রাফায়েল যুদ্ধবিমান নিয়ে নিয়মিত মহড়া দিচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। 


খবরে বলা হয়, চীনের জিনজিয়াং ও তিব্বত অঞ্চলের হোতান, গার গুনসা, কাশগার, হোপিং, ডোংকা জোং, লিনজি ও পানগাত বিমান ঘাঁটির ওপর নজর রাখছে ভারতীয় বাহিনী।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status