ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
৩৩৩ নম্বরে ফোন দিয়েও মেলেনি ত্রাণ, ইউএনওর গ্যারেজে নষ্ট হলো আলু-পেঁয়াজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 9 June, 2021, 6:56 PM

৩৩৩ নম্বরে ফোন দিয়েও মেলেনি ত্রাণ, ইউএনওর গ্যারেজে নষ্ট হলো আলু-পেঁয়াজ

৩৩৩ নম্বরে ফোন দিয়েও মেলেনি ত্রাণ, ইউএনওর গ্যারেজে নষ্ট হলো আলু-পেঁয়াজ

চলমান করোনা মহামারির সময়ে ৩৩৩ নম্বরে ফোন দিয়েও অনেকে খাদ্য সহায়তা পায়নি বলে অভিযোগ উঠেছে মানিকগঞ্জের সিংগাইর ইউএনওর বিরুদ্ধে। ইউএনওর গ্যারেজে পচে নষ্ট হচ্ছে জরুরি ত্রাণসামগ্রী।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩ মে ১২১নং স্বারকমূলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জন্য দুর্যোগকালীন সময়ে জরুরি ত্রাণ সহায়তায় ১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। ওই টাকায় ১০০ প্যাকেট ত্রাণ সামগ্রী কিনে ইউএনওর গাড়ি রাখার গ্যারেজ সংলগ্ন একটি কক্ষে গুদামজাত করে রাখা হয়। প্রতি প্যাকেটে ছিল- ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও ২ প্যাকেট সেমাই। এর মধ্যে ঈদের আগে মাত্র ১০ প্যাকেট বিতরণ করা হয়।


এদিকে উপজেলার বিভিন্ন গ্রামের একাধিক দুস্থ ত্রাণ প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি অফিসে ধর্না দিয়েও মেলেনি ত্রাণসামগ্রী।


বাস্তা গ্রামের জনৈক চাঁন মিয়া ও আছর উদ্দিন অভিযোগ করে বলেন, ঈদের আগে ৩৩৩ নম্বরে একাধিকবার ফোন দিয়েও পাইনি কোনো খাদ্য সহায়তা।


উপজেলা মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু নাসের বলেন, ওটাতো ইউএনওর বাসায় ছিল। আমি এ বিষয়ে কিছুই বলতে পারবো না।


এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনা লায়লা বলেন, এমন তথ্য কে দিয়েছে। ১০০ প্যাকেটের মধ্যে ৫৪ প্যাকেট বিতরণ করা হয়েছে। বাকী প্যাকেটের কিছু আলু পচে গেছে। সেগুলো কিনে বিতরণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status