ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
আর্মেনীয় সেনাকে গ্রেফতার আজারবাইজানের, পালিয়ে বাঁচল অন্যরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 June, 2021, 6:49 PM

আর্মেনীয় সেনাকে গ্রেফতার আজারবাইজানের, পালিয়ে বাঁচল অন্যরা

আর্মেনীয় সেনাকে গ্রেফতার আজারবাইজানের, পালিয়ে বাঁচল অন্যরা

নিজেদের ভূখণ্ডে মাইন স্থাপন করার সময় আর্মেনীয় এক সেনাকে গ্রেফতার করেছে আজারবাইজান। এ সময় ওই সেনার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান। লাচিন শহরের কাছে তাকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।  


মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আর্মেনিয়ার সেনাবাহিনীর নাশকতা চালানো একটি গ্রুপ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আজারবাইজানের ভূখণ্ডে অনুপ্রবেশ করে।  আরতুর কার্তানইয়ান নামে ওই সেনাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। 


বিবৃতিতে আরও বলা হয়, আর্মেনিয়া সেনাবাহিনীর নাশকতা চালানো গ্রুপটির উদ্দেশ্য ছিল আজারবাইজানের ভূখণ্ডে মাইন পোতা। 


১৯৯১ সালে আর্মেনিয়ার সেনাবাহিনী নাগোরনো-কারাবাখ দখল করে।  ওই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইনের হিসেবে স্বীকৃত। 


২০২০ সালের ২৭ সেপ্টেম্বর আর্মেনিয়ার সেনাবাহিনী বেসামরিক ও আজারবাইজানের সেনাদের ওপর হামলা চালায় এবং মানবিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে। 


এর ফলে দুই দেশের মধ্যে ৪৪ দিন ধরে টানা সংঘর্ষ চলে।  আজারবাইজানের হামলায় বিপর্যস্ত হয়ে পরে আর্মেনিয়ার সেনাবাহিনী।  পরবর্তীতে রাশিয়ার মধ্যাস্থতায় ১০ নভেম্বর আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।  এতে যুদ্ধ ছাড়াই আজারবাইজান বেশ করেয়টি অঞ্চল এবং ৩০০ বসতি ও গ্রাম দখলমুক্ত করে। 


সূত্র: ইয়েনি শাফাক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status