|
হুইপ সামশুল ও পুত্র শারুনের বিরুদ্ধে মিছিল-সমাবেশে উত্তাল চট্টগ্রাম
নতুন সময় প্রতিবেদক
|
![]() হুইপ সামশুল ও পুত্র শারুনের বিরুদ্ধে মিছিল-সমাবেশে উত্তাল চট্টগ্রাম চট্টগ্রামে মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদকে হুমকি প্রদানসহ নানা অভিযোগে হুইপসহ তার পরিবারের এই সদস্যদের শাস্তির দাবিতে পূর্বঘোষিত মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশে পুলিশি বাধা দেয় । প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সম্মান রক্ষা পরিষদের ডাকা পূর্বঘোষিত কর্মসূচির বিকেল তিনটায় হওয়ার কথা ছিল এর আগেই আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ চৌধুরীর পুত্র জসিম উদ্দিন চৌধুরীসহ নেতৃবৃন্দ সমাবেশ স্থলে উপস্থিত হলে পুলিশ তাদের বাধা দেয়। চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের ওসি নেজাম উদ্দিন বেলা গণমাধ্যমকে বলেন, 'একই সময়ে একই স্থানে দুই পক্ষ সমাবেশ ডাকে। শান্তি-শৃঙ্খলা বিঘ্ন হবার আশঙ্কায় কোনো পক্ষকেই সমাবেশ করতে দেয়া হবে না।' এদিকে পৌনে ৩টা নাগাদ বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধা-জনতা প্রেসক্লাবের সামনে পুলিশি বাধায় জড়ো হতে না পেরে নিকটস্থ চেরাগী পাহাড় থেকে ডিসি হিল পর্যন্ত সড়কে অবস্থান নেন এবং ডিসি হিল থেকে একটি মিছিল সহকারে শত শত মুক্তিযোদ্ধা ও জনতা প্রেসক্লাব অভিমুখে রওনা দেন। প্রতিমধ্যে চেরাগী পাহাড় এর সামনে এসে পুলিশি বাধায় পড়েন তারা। পরে মিছিল সহকারে ডিসি হিল অভিমুখে ফের রওনা দেন। সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মিছিল থেকে হুইপের হুইপ সামশুল হক চৌধুরীর কাছে 'জাতীয় পতাকা নিরাপদ নয়' বলে শ্লোগান উচ্চারিত হয় এবং হুইপ পুত্র শারুন চৌধুরী ও হুইপের ভাই নবাব চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা অবমাননার অভিযোগ তুলে তাদের বিচার চেয়ে মুহুর্মুহু স্লোগান দেয়া হয়। এদিকে বিক্ষুব্ধ জনতার আরেকটি অংশ মিছিলসহকারে চট্টগ্রাম ওয়াসার সম্মুখে জড়ো হন এবং নিকটস্থ মরহুম জননেতা জহুর আহমদ চৌধুরী বাসভবনের সামনে পল্টন রোডে তারা পথসভা করেন। বিক্ষোভ প্রদর্শন করেন। মিছিল ও এইসব সভা সভা-সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধার সম্মান সংরক্ষণ পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব ও মহাসচিব মরহুম জননেতা জহুর আহম্মদ চৌধুরীর পুত্র জসিম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা মাহফুজ আলম, বীর মুক্তিযোদ্ধা এম এ আজীজ এর সন্তান ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর সদস্য সাইফুদ্দীন খালেদ বাহার, সাবেক ছাত্রনেতা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান নওশাদ মাহমুদ চৌধুরী রানা, বাংলাদেশ আওয়ামী লীগ আইন বিষয়ক উপ কমিটির সদস্য ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান, ব্যারিস্টার শওগত |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
