|
দশমিনায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ এক মাদক কারবারি গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
![]() দশমিনায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ এক মাদক কারবারি গ্রেফতার গত সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার সময় উপজেলা বেতাগীসানকিপুর ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ড মাছুয়াখালী গ্রামের বড় মল্লিক বাড়ির বসত ঘরের সামনে থেকে ১ কেজি ২০০ গ্রাম গাজা সহ বাবলু মল্লিক নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি হলেন উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ড মাছুয়াখালী গ্রামের বড় মল্লিক বাড়ির আবদুস সোবাহান মাল্লিকের ছেলে মোঃ বাবলু মল্লিক(৩৫)। থানা সূত্রে জানা যায়, দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শক(এস আই) নাজমুল হক, মোঃ শাহাবুদ্দিন , সহকারি উপ-পুলিশ পরিদর্শক(এ এস আই)মোঃ কাওসার, রাব্বি সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার সময় উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ড মাছুয়াখালী গ্রামের বড় মল্লিক বাড়ির নিজ বসত ঘরের সামনে দোকানের মতো করে গাজা বিক্রির সময় মোঃ বাবলু মল্লিকে ১ কেজি ২০০ গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানে সোমবার দিবাগত রাতে ১ কেজি ২০০ গ্রাম গাজা সহ মোঃ বাবলু মল্লিককে নিজ বসত ঘরের সামনে থেকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গবার সকাল ১১ টায় বিজ্ঞ আদলতে প্রেরন করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
