ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
মরার পরেও নিজের টং ঘরে বসেছিলেন আতিয়ার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 9 June, 2021, 6:58 PM

মরার পরেও নিজের টং ঘরে বসেছিলেন আতিয়ার

মরার পরেও নিজের টং ঘরে বসেছিলেন আতিয়ার

পীরগঞ্জে নিজের টং ঘরেই মরে ছিলেন মানসিক ভারসাম্যহীন আতিয়ার রহমান (৪২)। বুধবার দুপুরে উপজেলার আগা চতরা গ্রাম থেকে পীরগঞ্জ থানার পুলিশ টং ঘর থেকে বসে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে। পরে লাশটি পারিবারিকভাবে দাফন করা হয়েছে।


পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার চতরা ইউনিয়নের আগা চতরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আতিয়ার রহমান। সে প্রায় ২৫ বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় এলাকাবাসী তাকে আতিয়ার পাগলা বলে ডাকে।


মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় তার স্ত্রী মালেহা বেগম প্রায় ১০ বছর আগে ছোট ছেলেকে নিয়ে বাবার বাড়ি বদনারপাড়া গ্রামে চলে যান। ফলে আতিয়ার পাগলা আগা চতরা গ্রামে একটি স্যালোমেশিনের পাশে ৪টি বাঁশের খুঁটির উপরে ২টি টিন দিয়ে টং ঘর নির্মাণ করে সেখানেই বসবাস করে আসছেন।


বুধবার এলাকাবাসী তার লাশ টং ঘরেই বসে থাকা অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হলে থানার এসআই সুদীপ্ত শাহীন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।


এ ব্যাপারে এসআই সুদীপ্ত শাহীন বলেন, লাশটি বসা অবস্থায় হেলে ছিল। লাশের অবস্থা দেখে মনে হচ্ছে ২ দিন আগে স্ট্রোক করে মারা গেছে। সিনিয়র স্যার ঘটনাস্থল পরিদর্শন করেন। আতিয়ারের মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করায় অনুমতি দেয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status