ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাইরে চকচকে ভেতরে ক্যান্সার
মনীষা রূপকথা
প্রকাশ: Friday, 9 April, 2021, 1:09 PM

বাইরে চকচকে ভেতরে ক্যান্সার

বাইরে চকচকে ভেতরে ক্যান্সার

মহাশ্বেতা দেবীর ‘হাজার চুরাশির মা’ পড়ে অভিভূত হয়েছি। উপন্যাসটির প্রেক্ষাপট ১৯৭০-এর দশকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নকশাল আন্দোলন। এক মা এবং তাঁর ছেলেকে ঘিরে উপন্যাসের কাহিনি এগিয়েছে। যেখানে শুধু ভিন্ন আদর্শে বিশ্বাসী বলেই রাষ্ট্র নির্মমভাবে হত্যা করে ব্রতীর মতো তরুণদের। লাশ কাটা ঘরে নকশাল আন্দোলনে মৃত হাজার হাজার যুবকের ভিড়ে ‘১০৮৪’ নম্বর লাশটি ব্রতীর। সুজাতার পরিচয় তখন থেকে হয় ‘হাজার চুরাশির মা’। এটি বিপ্লবী ব্রতীর ‘হাজার চুরাশি’ হয়ে ওঠা এবং এক সাধারণ মায়ের ‘হাজার চুরাশির মা’ হয়ে ওঠার এক হৃদয়বিদারক কাহিনি। সুজাতাকে একজন কঠোর মানসিকতার নারী হিসেবে চিত্রিত করা হয়েছে, যিনি সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে গেছেন। সুখপাঠ্য এই উপন্যাসে মহাশ্বেতা দেবী একটি মূল্যবোধহীন সমাজের ছবি তুলে ধরেছেন। যে সমাজের বাইরের দিকটা চকচকে; কিন্তু ভেতরে ভয়াবহ ‘ক্যান্সার’।


মনীষা রূপকথা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status