ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
প্রভার নকল স্বামী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 9 April, 2021, 1:14 PM

প্রভার নকল স্বামী

প্রভার নকল স্বামী

রাজধানীতে একজন একা ব্যাচেলর মেয়েকে নানারকম সমস্যার সম্মুখীন হতে হয়। বাসাভাড়া নেয়া থেকে শুরু করে কর্মক্ষেত্র সবখানেই হেনস্থার শিকার হতে হয়।

রুনি একজন চাকরিজীবী অবিবাহিত মেয়ে। ঢাকায় তিনি একাই থাকেন। ব্যাচেলর বলে বাসা পেতে সমস্যা হয়, এলাকার লোকজন নানা মন্তব্য করে এমনকি কর্মস্থলেও সহকর্মীরা সুবিধা নেয়ার চেষ্টা করে। তাই সে সিদ্ধান্ত নেন সবাইকে বলবেন তিনি বিবাহিত। এর পর থেকে আগের সমস্যাগুলোর অনেকটাই সমাধান হয়ে যায় তার।

নতুন এলাকায় নতুন একটা বাড়ি ভাড়া নেন রুনি। নতুন অফিসে  যপগদান করলে সেই অফিসে সহকর্মীদের সাথে তার ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। রবিনও জানেন রুনি বিবাহিত।
 
রুনি তার কাল্পনিক স্বামীকে নিয়ে নানা ধরনের মুখরোচক গল্প করেন সবার কাছে। সবার কাছে রুনি আর তাঁর বর মেড ফর ইচ আদার। বাড়িওয়ালা কদিন যাবার পর রুনির হাজব্যান্ডের খোঁজখবর নেয়া শুরু করে। ঐ দিকে রবিনও দুলাভাইয়ের সাথে দেখা করার বায়না ধরেন। রুনি বুদ্ধি করে রবিনকে বাসায় নিয়ে আসেন তাঁর বরের সাথে আলাপ করিয়ে দেয়ার জন্য। রবিন বাসায় এসে অপেক্ষা করতে থাকেন। রুনি জানান একটা কাজে তার বর ফেঁসে গেছেন। আসতে অনেক রাত হবে। রবিন অন্য দিন দেখা করার কথা বলে সেখান থেকে চলে আসেন। এদিকে বাড়িওয়ালাও দেখে রবিন রুনির বাসা থেকে বেড়িয়ে যাচ্ছে। এলাকাবাসীও দেখে।

বিষয়টা এমন দাঁড়ায়, এলাকার সবাই রবিনকে রুনির বর হিসেবে জানে শুধু মাত্র রবিন ছাড়া। এদিকে রবিনের সাথে এক সাথে চলতে চলতে রুনির রবিনকে ভালো লেগে যায় এভাবেই গল্প এগোতে থাকে।

অনামিকা মণ্ডলের রচনা ও মিঠু রায়ে’র পরিচালনায় সম্প্রতি নাটকটির শ্যুটিং শেষ হয়। মুখ্য চরিত্রে সাদিয়া জাহান প্রভা, মনোজ প্রামাণিক অভিনয় করেছেন। এছাড়াও কাজী উজ্জ্বল, পিন্টু আকুনজি, খাইরুল আলম টিপু, শারমীন সুলতানা শর্মী, কাজি সালিমুল হক কামাল, জান্নাতুল শ্রাবণী, রাইসুল ইসলাম, বরশা, রিংকু, স্বপন আহমেদ, মিজান রহমান, নয়ন, রাফি আহমেদ উৎসসহ আরো অনেকেই রয়েছেন। ঈদে নাটকটি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে প্রচার হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status