ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 9 April, 2021, 1:16 PM

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে কেন্দুয়া উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মঞ্জুরুল হক (২৫) নামে স্থানীয় একটি মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) আদালতের মাধ্যমে অভিযুক্ত ইমামকে জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই মাদ্রাসাছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মঞ্জুরুল হক দিগলী ফকিরবাড়ি জামে মসজিদের ইমাম হিসাবে কর্মরত ছিলেন। তিনি একই উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। মসজিদে ইমামতি করার পাশাপাশি ভোরে স্থানীয় শিশুদের আরবি পড়াতেন। সেই সুবাদে ওই মাদ্রাসাছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

বুধবার ভোরে ওই ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিনই ইমাম মঞ্জুরুল হককে দিগলী গ্রাম থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় বুধবার রাতে মাদ্রাসাছাত্রীর বাবা বাদী হয়ে ইমাম মঞ্জুরুলকে আসামি করে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান বলেন, গ্রেপ্তারকৃত মঞ্জুরুল হককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদ্রাসাছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status