ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
'সীমিত পরিসরে কেউ গর্ভবতী হন না, সত্য গোপনকারীও হতে পারেন না'
অনলাইন ডেস্ক
প্রকাশ: Friday, 9 April, 2021, 1:18 PM

'সীমিত পরিসরে কেউ গর্ভবতী হন না, সত্য গোপনকারীও হতে পারেন না'

'সীমিত পরিসরে কেউ গর্ভবতী হন না, সত্য গোপনকারীও হতে পারেন না'

গত ৩ এপ্রিল এক নারীকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে অবকাশ যাপনের সময় হাতেনাতে ধরা পড়েন হেফাজতে ইসলাম নেতা মামুনুল হক। তিনি দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। তবে এরপর ফাঁস হয়ে যায় আসল ঘটনা। ফাঁস হয় মামুনুলের বিয়ে করা প্রথম স্ত্রীর সঙ্গে ফোনালাপ। ওই ফোনালাপে নারীর সঙ্গে হোটেলে ধরা পড়ার ঘটনা সম্পর্কে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করছিলেন মামুনুল। জবাবে তার স্ত্রী বলেন. 'বাসায় আসেন, তারপর কথা হবে'।

কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা-সমালোচনার পর গতকাল বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে বিষয়টির জন্য ক্ষমা চান মামুনুল হক। আত্মপক্ষ সমর্থন করে বলেন, 'স্ত্রীকে সন্তুষ্ট করতে, স্ত্রীকে খুশি করতে প্রয়োজনীয় ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করা যায়।'

তবে তাঁর এই 'সীমিত পরিসরে সত্য গোপন' করার বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এ বিষয়ে রাতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'যোগাযোগ ও সাংবাদিকতা' বিষয়ের সহকারী অধ্যাপক আর রাজী। পাঠকদের জন্য তার সেই স্ট্যাটাসটি তুলে দেওয়া হল__

"সীমিত পরিসরে কেউ গর্ভবতী হন না, সীমিত পরিসরে কেউ সত্য গোপনকারীও হতে পারেন না"

আজ মামুনুল হকের সাহেবের "সীমিত পরিসরে সত্য গোপন করার" পক্ষে যুক্তি শুনলাম। উনার যে কোনটা সত্য, আর কোনটা "সীমিত পরিসরে গোপন করা সত্য" সে বিচার নিশ্চয়ই দেশের মানুষ করবেন। কিন্তু সাধারাণ বিবেচনায়, চলতি ঘটনায় মামুনুল হকের কয়েকটি স্পষ্ট অপরাধ জনমনাসে ক্ষমার অযোগ্য হয়ে রইবে।

মামুনুল হক সাহেবের নিরঙ্কুশ অপরাধ কোথায়?

প্রথমত: হক সাহেব রিসোর্টের কার্ড রেজিস্টারে তার সঙ্গীয় নারীর যে নাম লিখেছেন তা তার সঙ্গীর প্রকৃত নাম ছিল না। এই 'গোপনীয়তা' চর্চা যে কোনো বিবেচনায় অপরাধ।

দ্বিতীয়ত:  তিনি তার নারী সঙ্গীর যে নাম ব্যবহার করেছেন তা তার প্রতিষ্ঠিত স্ত্রীর নাম। নিজের প্রতিষ্ঠিত স্ত্রীর নাম ভাড়িয়ে অন্য একজন নারীকে উনি সঙ্গে নিয়ে হোটেলে উঠেছেন। এই আচরণ এক দিকে মানসিক বিকৃতির পরিচায়ক, অন্য দিকে ভয়ানক অপরাধপ্রবণতার প্রমাণ। উনি নাম ভাড়িয়ে, বোরকা বা আবেয়া আবৃত ভিন্ন এক নারীকে হোটেল ঢুকিয়ে ভয়ানক নাশকতা করার পথ বাতলে দিয়েছেন।

তৃতীয়ত: হক সাহেব তাঁর প্রতিষ্ঠিত স্ত্রী, যিনি কোনোভাবেই এই ঘটনার সাথে সংশ্লিষ্ট নন, তাঁকে ভয়ানক বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। তার রিসোর্টসঙ্গীর সম্ভাব্য সব রকম ভুলভ্রান্তি-অপরাধ-অপকর্ম হক সাহেব তার প্রতিষ্ঠিত স্ত্রীর নামে চালিয়ে দেওয়ার বা চালিয়ে নেওয়ার পথ তৈরি করে প্রতিষ্ঠিত স্ত্রীর সাথে বিপদজনক বিশ্বাসঘাতকতা করেছেন।

চতুর্থত: আরো ভয়ানক হচ্ছে, উনি যে সীমিত পরিসরে মিথ্যাচার করেছেন, সেই মিথ্যাচারের কথা স্পষ্ট ও সরল ভাষায় স্বীকার না করে ঘটনার পর পরই এমন এক লাইভ অনুষ্ঠান করেছিলেন যেখানে তার অত্যন্ত মর্যাদাবান খানদানের মুরুব্বিদের সামিল করেছেন এবং তার পরিবারের মুরুব্বিদের বিরাট অংশ সজ্ঞানে তাদের উপস্থিতির মাধ্যমে মামুনুল হকের "সীমিত পরিসরের সত্য গোপনকে" বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। এটি যে কোনো বিবেচনায় একটি পরিবারের সংঘবদ্ধভাবে অপকর্মের সামার্থক। হক সাহেব এবং সেদিন লাইভ অনুষ্ঠানে উনার সাথে উপস্থিত উনার খানদানের অনেকেই তাদের ভক্ত, অনুগত ও অনুরাগীদের প্রতারিত করেছেন।

রিসোর্টে মামুনুল হকের সাথে যা ঘটেছে তা ঘোরতর অন্যায়। কোনো সভ্য সমাজ ও রাষ্ট্রে এমন ঘটনা কল্পনা করা যায় না। একইভাবে, নিজের প্রতিষ্ঠিত স্ত্রীর নামে ভিন্ন এক নারীর পরিচয় তৈরি করা এবং সেই পরিচয় ব্যবহার করা কোনোভাবেই সভ্য মানুষ সমর্থন করতে পারে না।"

উল্লেখ্য, ৩ এপ্রিল বিকেলে রাজধানীর অদূরে সোনারগাঁয়ের একটি রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হক একজন নারীসহ অবস্থান করছেন এমন খবর পেয়ে স্থানীয় কিছু লোকজন, ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা তাঁর কক্ষটি ঘেরাও করেন। যদিও মামুনুল হক সঙ্গে থাকা নারীকে তাঁর দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। পরে সন্ধ্যা সোয়া সাতটার দিকে হেফাজতের একদল নেতা–কর্মী, মাদ্রাসাছাত্র মিছিল নিয়ে এসে রয়েল রিসোর্ট নামের ওই অবকাশযাপন কেন্দ্রটিতে ব্যাপক ভাঙচুর চালিয়ে মামুনুলকে ছিনিয়ে নিয়ে যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status