ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
মামুনুলকাণ্ডে 'পুরুষশুন্য' গ্রাম!
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 9 April, 2021, 1:20 PM

মামুনুলকাণ্ডে 'পুরুষশুন্য' গ্রাম!

মামুনুলকাণ্ডে 'পুরুষশুন্য' গ্রাম!

রয়্যাল রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক আটকের খবর পেয়ে ছাতক পৌর শহরে তার সমর্থকদের মিছিল থেকে ছাতক থানায় হামলা ভাঙচুর এবং পাচঁ পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশুন্য রয়েছে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর, রহমতপুর, ছড়ারপাড়, বাহাদুরপুর, পৌর শহরের চরেরবন্দসহ কয়েকটি গ্রাম।

গত রবিবার রাতে হামলার পর ৯৫ জনের নাম উল্লেখ করে মোট ৯০০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

মামলার পর থেকে গ্রামের বাসিন্দারা আতঙ্কে বসতভিটা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। গ্রেপ্তারের ভয়ে দিনের বেলায় হাতেগোনা কয়েকজন পুরুষকে দেখা গেলেও রাতে সে সংখ্যা নেমে আসে শূন্যের কোটায়। বর্তমানে গ্রামের বেশিরভাগ বাড়িতে নারী ও শিশুরাই শুধু অবস্থান করছেন। থানা পুলিশের নিয়মিত অভিযানে এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।

বৃহস্পতিবার বিকেলে সিনিয়র সহকারী পুলিশ সুপারের (ছাতক সার্কেল) নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য ছাতক পৌর শহরসহ গনেশপুর গ্রামে মহড়া দিতে দেখা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (অপারেশন) মিজানুর রহমান জানান, প্রকৃত দোষীদের গ্রেপ্তারের জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে কোনো অপরাধি ছাড় পাবে না। পুলিশ এব্যাপারে জিরো টলারেন্সে রয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে। যারা দোষী নয় তারা গ্রামে আসতে বাঁধা নেই। এ ছাড়া কেউ যেন এসে গ্রামে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্যে পুলিশ তৎপর রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status