ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
প্রমান হয়ে গেলো, আল জাজিরা’র বানোয়াট রিপোর্টের পেছনে কলকাঠি নাড়ছে জামাত
সালাহ উদ্দিন শোয়েব চৌধুরী
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 2:12 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 23 February, 2021, 4:09 PM

প্রমান হয়ে গেলো, আল জাজিরা’র বানোয়াট রিপোর্টের পেছনে কলকাঠি নাড়ছে জামাত

প্রমান হয়ে গেলো, আল জাজিরা’র বানোয়াট রিপোর্টের পেছনে কলকাঠি নাড়ছে জামাত

সরকারবিরোধীরা ঘুরিয়ে-ফিরিয়ে বলেন বাংলাদেশে সাংবাদিকদের নাকি বাক-স্বাধীনতা নেই – ওদের নাকি হাতপা বাঁধা। আমি বলবো, বাক-স্বাধীনতার অর্থ সাংবাদিকতার নামে কাণ্ডজ্ঞানহীনতা নয়। যা খুশী লেখার নামও সাংবাদিকতা নয়। আর, বাক-স্বাধীনতার দোহাই দিয়ে কেউ যদি দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে বসে তাহলে এটাকে রাষ্ট্রদ্রোহ না বলে সাংবাদিকতা বলার কোন সুযোগ নেই। সাম্প্রতিক সময়ে কাতার-ভিক্তিক আল জাজিরা, যা সন্ত্রাসবাসের মুখপত্র হিসেবেই অধিক পরিচিত – সেটিতে বাংলাদেশ সম্পর্কে ভীষণ আপত্তিকর একটি বানোয়াট রিপোর্ট এবং এটিকে কেন্দ্র করে একই টিভি চ্যানেলে একাধিক কল্পকাহিনী প্রকাশিত হয়েছে, যেগুলোর পেছনে কাজ করেছেন বাংলাদেশ-বিরোধী বিতর্কিত কিছু ব্যাক্তি। এসব অপকর্মের মূল মদদদাতা বা নাটের গুরু স্বাধীনতা বিরোধী চক্র। আরো খোলাসা করে বললে জামাত-শিবির।

গত কয়েক বছর ধরে আল জাজিরা বারংবার বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বানোয়াট রিপোর্ট প্রচার করে যাচ্ছে। আল জাজিরা’র এই বাংলাদেশ বিরোধী অপপ্রচার শুরু হয় ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই। কিছুদিন পরপর এই চ্যানেলটি বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের বানোয়াট তথ্য প্রচারের মাধ্যমে বিশ্বের বুকে আমাদের সুনাম বিনষ্টের ঘৃণ্য অপপ্রয়াস চালাচ্ছে।

আল জাজিরার বাংলাদেশ বিরোধী মিশন এবং জামাতের সম্পৃক্ততা

গত ৪ঠা ফেব্রুয়ারী ২০২১ তারিখে, ঢাকা মহানগরীর উত্তরখান এলাকা থেকে প্রকাশিত ‘আজকের আলোকিত সকাল’ নামের একটি অখ্যাত আন্ডারগ্রাউন্ড নিউজ পোর্টালে আল জাজিরা’র কথিত তদন্ত প্রতিবেদনের পক্ষে সাফাই গাওয়ার পাশাপাশি বাংলাদেশকে সার্বভৌমত্বহীন দেশ আখ্যা দেয়া হয়েছে। নিউজ পোর্টালটির উপসম্পাদকীয়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কেও ভয়ঙ্কর অবমাননাকর মন্তব্য করা হয়েছে। খাটো করার অপচেষ্টা চালানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজি বেনজির আহমেদ, ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ অনেক সম্মানিত ব্যাক্তিবর্গকে, যা কোনও বিবেক সম্পন্ন মানুষের পক্ষে মেনে নেওয়া অসম্ভব।  

‘আজকের আলোকিত সকাল’ নামের অখ্যাত আন্ডারগ্রাউন্ড নিউজ পোর্টালটির দেশ বিরোধী অপপ্রচারের বিষয়টি গত ২০শে ফেব্রুয়ারী প্রথম তুলে ধরে আমার সম্পাদনায় প্রকাশিত ইংরেজি পত্রিকা ব্লিটজ। এরপর গোয়েন্দা সংস্থাগুলো খোঁজখবর নিতে শুরু করে। ওরা খুঁজতে থাকে ‘আজকের আলোকিত সকাল’ এবং এটিতে প্রকাশিত রাষ্ট্রদ্রোহিতামূলক উপসম্পাদকীয়’র কারণ। এরই মাঝে ‘আজকের আলোকিত সকাল’ এর সম্পাদক ও প্রকাশক মোঃ মুখলেসুর রহমান মাসুম তার পত্রিকায় প্রকাশিত রাষ্ট্রদ্রোহিতামূলক উপসম্পাদকীয়টি মুছে দিয়ে ‘দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা’ শিরোনামে লিখেন, “দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকা ও পত্রিকার অনলাইন ভার্সন সর্বদা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন মূলক কার্যক্রমগুলো দেশ ও জনগনের স্বার্থে নীয়মিত প্রকাশ করে আসছে এবং ভবিষ্যতেও করবে এতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। গত ৪ ফেব্রুয়ারী দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার অনলাইন ভার্সনে ও ৫ ফেব্রুয়ারী প্রিন্ট পত্রিকায় “আলজাজিরার থ্রিলার মুভি খ্যাত “All the Prime Minister’s Men” এবং আমাদের প্রতিক্রিয়া” শিরোনামে অসাবধানতা বসত ভুল ভাবে সংবাদটি প্রকাশিত হয়েছে। পরবর্তীতে বুঝতে পেরেছি সংবাদটি প্রকাশ মারাত্মক ভুল হয়েছে, দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকা ও অনলাইন ভার্সন আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি”।

এর কয়েকঘন্টা পর একই পত্রিকা ‘জামাতপন্থী মোহাম্মদ আলী আকন্দের ষড়যন্ত্রের রোষানলে গণমাধ্যম!!’ শিরোনামে আরেকটি ‘ডেস্ক রিপোর্ট’ প্রকাশ করে। এটিতে বলা হয়ঃ “অনিয়ম দুর্নীতি ও জামায়াতপন্থী শিক্ষক সাবেক প্রক্টর জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়। তিনি সরকারের বিরুদ্ধে রাষ্ট্রকে হেয় করার লক্ষ্যে “আলজাজিরার থ্রিলার মুভি খ্যাত ‘All the Prime Minister’s Men’ এবং আমাদের প্রতিক্রিয়া” শিরোনামে একটি মতাতম প্রকাশ করেন যেখানে, আলজাজিরা’র পক্ষপাতিত্ব করা হয়েছে ও বাংলাদেশকে সার্বভৌমত্বহীন বলে আখ্যা দিয়ে স্বরাষ্টমন্ত্রী, আইজিপি ও সেনাপ্রধানসহ বাংলাদেশের সম্মানিত ব্যাক্তিদের হেয় প্রতিপন্ন করেছেন। তিনি তার ব্যবহৃত মেইল থেকে দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইমরান সিদ্দিকী রুবেল এর ব্যাক্তিগত মেইলে উক্ত মতামতটি প্রেরন করেন। পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইমরান সিদ্দিকী রুবেল উক্ত মেইলটি দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার মেইলে ফরওয়ার্ড করে বার্তা বিভাগে সংবাদটি মতামতের পাতায় প্রকাশ করার জন্য বলেন। উল্লেখ্য যে, সংবাদটি পাঠানোর ২৫ মিনিট পর পুনরায় নতুন করে পাঠানো হয় এবং সাথে লিখে দেয়া হয় “এটি সংশোধন করা ফাইল” বার্তা বিভাগ সংশোধন করা মতামতটি পত্রিকার অনলাইনে ও পত্রিকার সম্পাদকীয় পাতায় প্রকাশ করে। পরবর্তীতে মতামতটি নিয়ে সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি পত্রিকার সম্পাদক ও প্রকাশকের নজরে আসে। পরবর্তীতে সম্পাদক ও প্রকাশক বার্তা বিভাগের নিকট জিজ্ঞাসাবাদে জানতে পারেন সংবাদটি ব্যবস্থাপনা সম্পাদক ইমরান সিদ্দিকী রুবেল মতামতের পাতায় প্রকাশের জন্য বলেছিলেন। যেহেতু মেইলটি দুইবার পাঠানো হয়েছে এবং শেষের মেইলটি সংশোধিত করা হয়েছে বলে উল্লেখিত ছিলো তাই মতামতটি বার্তা বিভাগ অনলাইনে আপলোড ও পত্রিকার মেকআপের জন্য সরাসরি প্রেরন করা হয়। ব্যবস্থাপনা সম্পাদক ইমরান সিদ্দিকী রুবেল ষড়যন্ত্র মূলক এই নেক্কার কাজটি করে জনগন ও রাষ্ট্রের প্রশাসনের কাছে দৈনিক আজকের আলোকিত সকালকে প্রশ্নবৃদ্ধ করে। উল্লেখিত অপরাধের ভিত্তিতে ইমরান সিদ্দিকী রুবেল’কে দৈনিক আজকের আলোকিত সকাল থেকে বহিষ্কার করা হয়েছে। মতামতটি প্রকাশ মারাত্মক ভুল হয়েছে বুঝতে পারায় পরবর্তীতে দৈনিক আজকের আলোকিত সকাল পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক রাষ্ট্রের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন।

এই দ্বিতীয় লেখাটায় খুব স্পষ্টভাবেই ‘দৈনিক আজকের আলোকিত সকাল’ কর্তৃপক্ষ স্বীকার করে ফেললো, ওরা নিজেদের প্রকাশিত উপসম্পাদকীয়’র মাধ্যমে “আলজাজিরা’র পক্ষপাতিত্ব করা হয়েছে ও বাংলাদেশকে সার্বভৌমত্বহীন বলে আখ্যা দিয়ে স্বরাষ্টমন্ত্রী, আইজিপি ও সেনাপ্রধানসহ বাংলাদেশের সম্মানিত ব্যাক্তিদের হেয় প্রতিপন্ন করেছেন।

সোজা কথায়, ওরা নিজেদের কৃত অপরাধ স্বীকার করে নিলেন। মানে, ওনাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে রাষ্ট্রদ্রোহের মামলাসহ ডিজিট্যাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পথটা আরো সহজ করে দিলেন। পাশাপাশি ওরা এটাও স্বীকার করলেন, জামাতের বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালানোর সহযোগী হিসেবে ‘আজকের আলোকিত সকাল’ পরিবার প্রত্যক্ষভাবে জড়িত।  

‘আজকের আলোকিত সকাল’ এবং এটির সম্পাদকের নানা অপকীর্তি সম্পর্কে আমি নিজে একটি উপসম্পাদকীয় লিখেছি ব্লিটজ-এ, যেটির শিরনামঃ Al Jazeera and its propaganda cohorts shouldn’t be spared অর্থাৎ আল জাজিরা এবং এর অপ্প্রচারের সঙ্গী-সাথীদের ছেড়ে দেয়া যাবেনা।

আমার উপসম্পাদকীয়তে আমি বলেছি, ২০১৭ সালের অগাস্ট মাসে ‘আজকের আলোকিত সকাল’-এর সম্পাদক মোঃ মুখলেসুর রহমান মাসুম কক্সবাজার জেলার উখিয়ায় ২০ হাজার ইয়াবা’র বিশাল চালানসহ গ্রেফতার হন। তার সাথে মাসুমের অন্য সঙ্গীরাও আটক হন। ডিবি পুলিশের টিম ইয়াবা’র চালানে ব্যবহৃত ঢাকা-মেট্রো-গ-১২৩৫৯৪ নম্বরের গাড়ীটিও চালকসহ জব্দ করে। গত চার বছরে মামলাটির পরিণতি কি হয়েছে এটা জানার চেষ্টা করছে ব্লিটজ-এর রিপোর্টাররা। 

ব্লিটজ-এ প্রকাশিত উপসম্পাদকীয়টিতে আমি প্রশ্ন করেছি, মোঃ মুখলেসুর রহমান মাসুম কি সম্পাদকের তকমা এঁটে মাদকের ব্যবসা চালাচ্ছেন? আমি এটাও প্রশ্ন করেছি, ‘আজকের আলোকিত সকাল’ পত্রিকায় দেশের সার্বভৌমত্বকে অস্তিত্বহীন বলার পর এই আন্ডারগ্রাউন্ড পত্রিকার কি আর প্রকাশনা অব্যাহত রাখার সুযোগ থাকে?

আমি জানি, দেশের শীর্ষ নীতিনির্ধারকরা নিয়মিতভাবেই আমার লেখাগুলো পড়েন। ওনাদের অনেকেই আমার দেয়া তথ্যের ওপর আস্থা রাখেন। একারণেই সবার কাছে সবিনয় অনুরোধ - ‘আজকের আলোকিত সকাল’ আল জাজিরার মিথ্যে অপপ্রচারের পক্ষে সাফাই গাইতে গিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনা প্রধান, পুলিশের আইজিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিস্থিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে মন্তব্য করে ১৭ কোটি বাঙ্গালীর প্রতিই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। এধরণের অপরাধের কোনও ক্ষমা নেই।

দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের প্রতি সবিনয় অনুরোধ – জামাত- এবং বাংলাদেশ বিরোধী চক্রের মুখপত্র, ‘আজকের আলোকিত সকাল’ এর সাথে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠর আইনী ব্যবস্থা নেয়ার পাশাপাশি ভবিষ্যতে আর কেউ যাতে এধরণের ধৃষ্টতা দেখাতে না পারে তা নিশ্চিত করুন।       

 
লেখকঃ সালাহ উদ্দিন শোয়েব চৌধুরী
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুরস্কারপ্রাপ্ত জঙ্গিবাদ বিরোধী সাংবাদিক, গবেষক, মিডিয়া বিশেষজ্ঞ এবং প্রভাবশালী ইংরেজী পত্রিকা ব্লিটজ-এর সম্পাদক
       

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status