ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
মাইক্রোসফট ইমার্জ এক্স পিচ প্রতিযোগিতায় বিজয়ী ৪ স্টার্টআপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 2:13 PM

মাইক্রোসফট ইমার্জ এক্স পিচ প্রতিযোগিতায় বিজয়ী ৪ স্টার্টআপ

মাইক্রোসফট ইমার্জ এক্স পিচ প্রতিযোগিতায় বিজয়ী ৪ স্টার্টআপ

এশিয়া প্যাসিফিক অঞ্চলে মাইক্রোসফটের ‘ইমার্জ এক্স রিজিওনাল পিচিং কম্পিটিশনে’ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে ভিয়েতনাম, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরের চারটি স্টার্টআপ। এইপ্রতিযোগিতায় বাংলাদেশের এলিস ল্যাবস ও প্রিয়শপসহ ১৪টি দেশের ২১টি ইমার্জ এক্স স্টার্টআপ ‘ইমার্জ এক্স রিজিওনাল পিচিং কম্পিটিশনে’ আইডিয়া উপস্থাপন করে।

বিজয়ী চার স্টার্টআপের মধ্যে- ১. ভিয়েতনামের ‘আবিভিন’ হলো এআইভিত্তিক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি যানবাহনের রুট সংক্রান্ত সমস্যা দূর করে বিভিন্ন খাতের সরবরাহ শৃঙ্খলকে (সাপ্লাই চেইন) সহজ করে। ২. ফিলিপাইন ও সিঙ্গাপুরের ক্লাউডভিত্তিক প্ল্যাটফর্ম ‘লাইফট্র্যাক মেডিক্যাল সিস্টেম’ উদীয়মান বাজারগুলোতে সাশ্রয়ী মূল্যে মেডিকেল ইমেজিং সুবিধা প্রদান করে। ৩. শ্রীলঙ্কার ক্লাউড ভিত্তিক সল্যুশন ‘অ্যাগ্রিথমিকস’ কৃষিখাতের খামারগুলোকে ডিজিটাইজেশনের আওতায় এনে কারখানাগুলোর সরবরাহ শৃঙ্খল উন্নীত করে এবং কৃষক ও ক্রেতাদের পরস্পরের সাথে যুক্ত করে। ৪. সিঙ্গাপুরের ‘মিল্কি ওয়ে এআই’ হচ্ছে এআইভিত্তিক স্মার্ট রিটেইল সল্যুশন প্রদানকারী প্ল্যাটফর্ম। এটি রিটেইলারদের ইমেজ রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে শেলফ ইনভেনটরি ব্যবস্থাপনায় এবং বিক্রি বৃদ্ধিতে সহায়তা করে।


এ বিষয়ে মাইক্রোসফটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট আন্রেব্য়া দেল্লা মাত্তেয়া বলেন, ‘বৈশ্বিক রূপান্তর প্রক্রিয়ায় নেতৃত্ব প্রদানের জন্য এশিয়া প্যাসিফিক অঞ্চলে দূরদৃষ্টি ও ভবিষ্যতমুখী নেতৃত্ব দরকার। বিশ্বে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর বৈচিত্র্যময়তায় প্রতিফলন ঘটলে মানুষ যেকোন কিছু অর্জন করতে পারে। এ কারণেই মাইক্রোসফট বিভিন্ন ধরনের প্রযুক্তি তৈরি করে থাকে; যেনো অন্যরাও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন কিছু সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘১০০ ইউনিকর্নস ও ইমার্জ এক্স প্রোগ্রামের মাধ্যমে স্টার্টআপগুলোর উদ্ভাবনে সহায়তা করাই আমাদের লক্ষ্য। যার মাধ্যমে তারা সংশ্লিষ্ট খাতের চাহিদা পূরণ করে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকেও শক্তিশালী হতে সহায়তা করতে পারবে।’

মাইক্রোসফট বাংলাদেশের কান্রি ণ ম্যানেজার আফিফ মোহামেদ আলী বলেন, ‘খুব দ্রুত বদলে যাচ্ছে বিশ্ব এবং আমরা ইতোমধ্যেই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছি। তাই, বাংলাদেশের মতো উদীয়মান বাজারে উদ্ভাবনমূলক স্টার্টআপের বিকাশ ও তাদেরকে প্রয়োজনীয় সুবিধা প্রদান করা জরুরি।’

মাইক্রোসফটের হাইওয়ে টু আ ১০০ ইউনিকর্ন উদ্যোগের অংশ হলো ইমার্জ এক্স প্রোগ্রাম। ভারতে বিপুল সাফল্য অর্জনের পর এটি গত অক্টোবরে এশিয়া প্যাসিফিক অঞ্চলে যাত্রা শুরু করে। মাইক্রোসফট বিশ্বের ১৬টি দেশের ৭০টিরও বেশি সুপরিচিত স্টার্টআপ ইকোসিস্টেমে থাকা প্রতিষ্ঠান ও সরকারের সাথে যুক্ত হয়। পরে, তারা তিনশ’টিরও বেশি উদীয়মান স্টার্টআপ প্রতিষ্ঠানকে এই প্রোগ্রামের সাথে যুক্ত করে। এই প্রোগ্রামে যুক্ত হওয়া ১৬টি দেশ হলো- বাংলাদেশ, ভুটান, ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, নিউজিল্যান্ড, ফিলিপাইন, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

মাইক্রোসফট ইমার্জ এক্স প্রোগ্রামের জন্য ৭৯টি স্টার্টআপকে নির্বাচিত করা হয়। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নেয় অ্যালিস ল্যাবস, লুপ, প্রিয়শপ এবং সিগমাইন্ড.এআই। ইমার্জ এক্স স্টার্টআপ হিসেবে মাইক্রোসফট ফর স্টার্টআপ এর সঙ্গে তারা বছরব্যাপী মেন্টরশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করবে। মাইক্রোসফট ফর স্টার্টআপ এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা তারা প্রবৃদ্ধির মাধ্যমে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে। তারা গিটহাব ও আজ্যুরের ক্রেডিটও পাবে। স্টার্টআপগুলো তিনদিনের জন্য ফাউন্ডার বুটক্যাম্পে অংশ নেয়ার সুযোগ পাবে এবং মাইক্রোসফটের ব্যতিক্রমী কো-সেল প্রোগ্রামের মাধ্যমে বিশ্বব্যাপী এন্টারপ্রাইজ ক্লায়েন্টের সাথে যোগাযোগের সুযোগ পাবে; একইসঙ্গে মাইক্রোসফটের অভিজ্ঞ কর্মকর্তা ও খাত সংশ্লিষ্ট অভিজ্ঞদের সাথে মতবিনিময়ের সুযোগ পাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status