|
দেশের বাজারে ৭২০জি প্রসেসরের পোকো এম২ প্রো
নতুন সময় প্রতিবেদক
|
|
দেশের বাজারে ৭২০জি প্রসেসরের পোকো এম২ প্রো পোকো এম২ প্রো ফোনটিতে দেয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল-স্ক্রিন ডিসপ্লে। ডিসপ্লের রেজ্যুলেশন ২৪০০*১০৮০ পিক্সেল। সুরক্ষার জন্য আছে ট্রিপল কর্নিং গরিলা গ্লাস ৫ প্রযুক্তি। আছে পি২আই ন্যানো কর্টিং প্রযুক্তি যা ডিভাইসকে যেকোনো ধরনের আঁচড় ও স্প্ল্যাশ থেকে সুরক্ষা দেবে। কোয়াড ক্যামেরা সেটআপ নিয়ে এসেছে ডিভাইসটি। এর প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের, আছে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড, একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং একটি ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরায় ব্যবহারকারীরা ১১৯ ডিগ্রি অ্যাঙ্গেলে ফিল্ড ভিউ, ডিটেইল ক্লোজআপ নেয়া যাবে ৫ মেগাপিক্সেলের ম্যাক্রোতে। রয়েছে অটোফোকাস এবং ভিডিও শ্যুট করা যাবে ১০৮০ পিক্সেলে। এ ছাড়া দুর্দান্ত সেলফি নিতে থাকছে ১৬ মেগাপিক্সেলের ইন-স্ক্রিন সেলফি ক্যামেরা। কমিউনিটির চাহিদার ভিত্তিতে এতে দেয়া হয়েছে প্রথমবারের মতো নাইট মোড। মাল্টি-টাস্কিং ও উচ্চ পারফরশ্যান্স নিশ্চিত করতে পোকো এম২ প্রো ফোনটিতে রয়েছে ৮ ন্যানোমিটার প্রযুক্তির কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। প্রসেসরে রয়েছে অক্টা-কোরের ক্র্যায়ো ৪৬৫ কোর এবং কোয়ালকমের অ্যাড্রেনো ৬১৮ জিপিইউ। অন্যদিকে গেইমিং পারফরম্যান্স নিশ্চিতে রয়েছে স্ন্যাপড্রাগনের এলিট গেইমিং ফিচার। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের পাশাপাশি ফোনটিতে থাকছে শাওমির কাস্টমাইজড এমআইইউআই ১২। ফলে পাওয়া যাবে নতুন অনেক ফিচার। ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম ও ৬৪ জিবির ইউএফএস২.১ স্টোরেজের সঙ্গে রয়েছে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট। দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপের জন্য পোকো এম২ প্রো স্মার্টফোনে দেয়া হয়েছে শক্তিশালী ৫০০০এমএএইচের ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার, যা ৫০ শতাংশ চার্জ করে মাত্র ৩০ মিনিটে। পোকো এম২ প্রো গ্রিন অ্যান্ড গ্রিনার কালার ভ্যারিয়েন্ট এ আসছে। ৬জিবি+৬৪জিবি ভ্যারিয়েন্টের ফোনটির দাম ২২ হাজার ৯৯৯ টাকা। অথরাইজড স্টোরে শীঘ্রই ফোনটি পাওয়া যাবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
