ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে ক্লিনিকে বন্দুকধারী বৃদ্ধের গুলিতে নিহত ১, আহত ৪
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 12:46 PM

যুক্তরাষ্ট্রে ক্লিনিকে বন্দুকধারী বৃদ্ধের গুলিতে নিহত ১, আহত ৪

যুক্তরাষ্ট্রে ক্লিনিকে বন্দুকধারী বৃদ্ধের গুলিতে নিহত ১, আহত ৪

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি ক্লিনিকে বন্দুকধারী বৃদ্ধের গুলিতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

বন্দুকধারীর গুলিতে আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেগরি পল উলরিচ নামে ৬৭ বছরের ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। খবর রয়টার্সের।

স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।

ক্লিনিকে বন্দুকধারীর গুলিতে আহত পাঁচজনের মধ্যে একজন মারা গেছেন বলে হেনেনিপিন কাউন্টি মেডিকেল সেন্টারের মুখপাত্র ক্রিস্টিন হিল জানিয়েছেন।

হতাহতরা অ্যালিনা হেলথকেয়ার ক্লিনিকের রোগী না কর্মী তা এখনও জানা যায়নি।

৬৭ বছর বয়সী বন্দুকধারী ক্লিনিক কর্তৃপক্ষের অত্যন্ত পরিচিত বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status