সিলেট পিবিআই পুলিশ সুপার খালেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাই গাও থেকে অভিযান চালিয়ে রশিদকে গ্রেফতার করা হয়। তাকে দিরাই থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সিলেটের লামাকাজী এলাকা থেকে সিলেট থেকে ছেড়ে আসা ফাহাদ অ্যান্ড মাইশা পরিহনের জ- ১১-০৭২৩ নম্বরের একটি মিনিবাসে রওনা হন কলেজছাত্রী। দিরাইয়ে আসার পথে সুজানগর এলাকায় বাসের চালক ও হেলপারের ধর্ষণ থেকে বাঁচতে বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় রবিবার রাতেই বাস চালক হেলপারসহ ৩ জনকে আসামি করে মামলা করেন শিক্ষার্থীর বাবা।