ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামির ফাঁ‌সির আদেশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 3 December, 2020, 2:41 PM

শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামির ফাঁ‌সির আদেশ

শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামির ফাঁ‌সির আদেশ

ব‌রিশা‌লে আট বছ‌রের শিশু‌কে অপহর‌ণের পর ধর্ষণ ক‌রে হত্যা ও তার মর‌দেহ গু‌মের ঘটনায় দা‌য়েরকৃত মামলায় আসামিকে ফা‌ঁসির আদেশ দি‌য়ে‌ছে আদালত।

বৃহস্প‌তিবার (৩ ডিসেম্বর) বেলা সা‌ড়ে ১২টার দি‌কে ব‌রিশা‌লের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা‌লের বিচারক মো: আবু শামীম আজাদ আসামির উপ‌স্থি‌তি‌তে এই রায় ঘোষণা ক‌রেন। হত্যা ও তার মর‌দেহ গু‌মের ঘটনায় দা‌য়েরকৃত মামলার আসামি আবুল কালাম আজাদ ওর‌ফে কালু‌ ব‌রিশাল নগরীর এয়া‌পোর্ট থানাধীন কা‌শিপুরের গনপাড়া এলাকার মৃত ওয়াহাব খা‌নের ছে‌লে।

আদালত ১০ জ‌নের সাক্ষ্যগ্রহণ শে‌ষে আজ এই রায় প্রদান ক‌রেন।

আদাল‌তের স্পেশাল পাব‌লিক প্র‌সি‌কিউটর ফয়জুল হক ফ‌য়েজ জানান, এ‌টি এক‌টি যুগান্তকারী রায়। আট বছ‌রের শিশু সীমা‌কে অপহর‌ণের ঘটনায় যাবজ্জীবন, হত্যা ও মরদেহ গু‌মের ঘটনায় ৭ বছ‌রের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জ‌রিমানা এবং ধর্ষ‌ণের অপরা‌ধে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এছাড়াও সং‌শ্লিষ্ট কর্তৃপক্ষ‌কে আসামির সম্পদ বা‌জেয়াপ্ত ক‌রে দেড় লক্ষ টাকা ভুক্তভোগীর প‌রিবার‌কে দেয়ার নি‌র্দেশ দেন আদালত।

মামলা সূ‌ত্রে জানা গে‌ছে, ২০১৮ সা‌লের ১১ মার্চ পূর্ব গণপাড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সীমা আক্তার বিদ্যাল‌য়ের শৌচাগার বন্ধ থাকায় বিদ্যাল‌য়ের পার্শ্ববর্তী বা‌ড়ির (কালুর বাড়ী) শৌচাগা‌র ব্যবহারের জন্য যায়। এ সময় কালু ওই শিশু‌কে অপহরণ ক‌রে এবং ধর্ষণ ক‌রে। এরপ‌র সীমাকে হত্যা ক‌রে মরদেহ বস্তাব‌ন্দি ক‌রে একই এলাকার হা‌লিম মাস্টারের বা‌ড়ির কবরস্থা‌নে ফে‌লে রেখে যায়। ঘটনার দুই দিন পর ১৩ মার্চ ওই কবরস্থান থে‌কে মরদেহ উদ্ধার ক‌রে পু‌লিশ।

এ ঘটনায় নিহ‌তের মা মাহামুদা বেগম বাদী হ‌য়ে আসামির নাম উ‌ল্লেখ ক‌রে নগরীর এয়ার‌পোর্ট থানায় মামলা দা‌য়ের ক‌রেন। ২০১৮ সা‌লের ৩০ সে‌প্টেম্বর এয়ার‌পোর্ট থানার পরিদর্শক আব্দুর রহমান মুকুল আদাল‌তে অভিযোগপত্র দাখিল করেন।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status