ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ শিকার, ১৭ ভারতীয় জেলে আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 3 December, 2020, 2:26 PM

বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ শিকার, ১৭ ভারতীয় জেলে আটক

বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ শিকার, ১৭ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ ও অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ১৭ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ ঘটনায়  জাল-ট্রলারসহ আহরিত বিপুল পরিমাণ মাছ উদ্ধার করা হয়েছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এম সিদ্দিক হাসান জানান, মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মঙ্গলবার বিকেলে কোস্টগার্ড বাংলাদেশি জলসীমায় ‘এফবি মা শিবানী’ নামের একটি ট্রলারসহ ১৭ ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটকরা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে।

ট্রলার ও জাল, মাছসহ আটকদের বুধবার রাতে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্টগার্ড। ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় এক টন মাছ নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

আটকদের বিরুদ্ধে সমুদ্র সীমানা লঙ্ঘন আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী।

সম্পাদনায়: খালেদ সুজন  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status