ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
নওগাঁয় দাঁড়ানো ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, নিহত ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 20 November, 2020, 1:11 PM

নওগাঁয় দাঁড়ানো ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, নিহত ২

নওগাঁয় দাঁড়ানো ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, নিহত ২

নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় দুই পান ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।

শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শহীদ কামরুজ্জামান টেক্সটাইল কলেজের পাশে জোনাকি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার আঙ্গারিয়া গ্রামের শরৎ চন্দ্র বর্মণের ছেলে দীনেশ চন্দ্র (৩৮) ও দীনবন্ধুর ছেলে দীনেশ বর্মণ (৩৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শহীদ কামরুজ্জামান টেক্সটাইল কলেজের পাশে জোনাকি হোটেলের সামনে একটি বালুবাহী ট্রাক দাঁড়ানো ছিল। অন্যদিকে কুড়িগ্রাম থেকে খড়বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-১৩১০) রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল হাটে পান কেনার জন্য যাচ্ছিল।

আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকায় ভোর ৫টার দিকে খড়বোঝাই ট্রাকটি থেমে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আঘাত করা ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ট্রাকের সামনে চালকের পাশে বসে থাকা পান ব্যবসায়ী দীনেশ চন্দ্র ও দীনেশ বর্মণ ঘটনাস্থলেই মারা যান।

এ সময় চালক ও ট্রাকের ওপর থাকা আরও চারজন আহত হন। ট্রাকচালক শিপন আলীকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, পান ব্যবসায়ীরা কুড়িগ্রাম থেকে খড় নিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল হাটে নিয়ে যান। হাট থেকে ফেরার পর পান কিনে আবার কুড়িগ্রামে ফিরে যান।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত অন্যদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status