স্বাস্থ্য বিধি মেনে চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় মরহুম আবুল কাশেম তালুকদার ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে মাসব্যাপী ফুটবল টুর্ণামেন্ট আনুষ্ঠানিকভাবে খেলা শুভ উদ্বোধন করেন রাউজান -রাঙ্গুনিয়া সার্কেল অফিসার আনোয়ার হোসেন শামিম।
রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক বাবলা তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা তাঁতীলীগের সভাপতি মোর্শেদ তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাউজান -রাঙ্গুনিয়া সার্কেল অফিসার আনোয়ার হোসেন শামিম। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি রবিউল খায়ের লিটন চৌধুরী, প্রধান আলোচকের বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ডের কাউন্সিল লোকমানুল হক তালুকদার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন পূর্ব ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফজলুল হক তালুকদার, উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক ওসমান তালুকদার, মোক্তার হোসেন, ওসমান গনি, আমিন তালুকদারসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগ,ছাত্রলীগ ও তাঁতীলীগের নেতৃবৃন্দ।