ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
উপ-নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 18 November, 2020, 2:37 PM

উপ-নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ

উপ-নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের ফলাফল বাতিল এবং সারা দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের পৃথক বিক্ষোভ মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। মিছিল করতে না পাড়লেও পুলিশ বেস্টনীতে বিভিন্ন দাবিতে শ্লোগান দেয় নেতাকর্মীরা।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর ফকির বাড়ি রোড থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসান গ্রুপ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সদর রোডে আটকে দেয় পুলিশ। এ সময় মিছিল করতে না পাড়লেও তারা দাবির স্বপক্ষে নানা শ্লোগান দেয়।
এর পরপরই জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল আলম মিঠু গ্রুপের নেতাকর্মীরা সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শুরুতেই বাঁধা দেয় পুলিশ। এ সময় তারা পুলিশের বেস্টনীতে দাবির স্বপক্ষে নানা শ্লোগান দেয়। পুলিশের বাঁধার কারণে ছাত্রদলের কোন গ্রুপই মিছিল করতে পারেনি। দুই গ্রুপের মিছিলে ছাত্রদলের পদধারী কোন নেতা উপস্থিত ছিলেন না।

এদিকে ছাত্রদলের পৃথক বিক্ষোভকে কেন্দ্র করে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।

সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status