|
প্রশাসক বাপ্পির সংবর্ধনা অনুষ্ঠানে ঈদ সামগ্রী, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ অনুষ্ঠিত
শেখ সেকেন্দার আলী,পাইকগাছা
|
![]() প্রশাসক বাপ্পির সংবর্ধনা অনুষ্ঠানে ঈদ সামগ্রী, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ অনুষ্ঠিত সোমবার (১৮ মে) সকালে কলেজ চত্বরে শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মনিরুল হাসান বাপ্পীকে ঐতিহ্যবাহী পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে অসহায় দরিদ্র ২শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, ২০ জন অসচ্ছল নারীকে স্বাবলম্বী হয়ে উঠার লক্ষ্যে সেলাই মেশিন প্রদানের পাশাপাশি মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনা নির্বিঘ্ন করতে ২৫টি সাইকেল বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হাসান বাপ্পী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। কলেজের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। একই সাথে তিনি ফসিয়ার রহমান মহিলা কলেজের উন্নয়নে ৪ তলা ভবন নির্মাণ। ছাত্রীদের নামাজের স্থান সংস্কারের জন্য ৩ লক্ষ টাকা ও কলেজের জন্য ল্যাপটপ প্রদানের ঘোষণা করেন। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ফাতেমা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট জি এম সবুর, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম এনামুল হক। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোড়ল শাহাদাত হোসেন ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আবু সাঈদ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি নিয়ে দেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ব্যানারে শেখের বেটি আইতাছে স্লোগান
বিপৎসীমায় কাপ্তাইয়ের পানি, রাতে খুলে দেওয়ার সিদ্ধান্ত ১৬ জলকপাট
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
