|
ইয়াবা মামলায় ৩ মাসের সাজা, ১০ দিনের মাথায় কারাগারে মৃত্যু
রায়হান আহমেদ সোহান, ব্রাহ্মণবাড়িয়া
|
![]() ইয়াবা মামলায় ৩ মাসের সাজা, ১০ দিনের মাথায় কারাগারে মৃত্যু মরন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বায়জিদ মিয়ার ছেলে। তিনি ইয়াবা সেবন মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ৯ মে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আনা হয়। কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকালে কারাগারে নাস্তা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মরন মিয়া। এ সময় কারাগারের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার জানান, সকালে অসুস্থ হয়ে পড়লে মরন মিয়াকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
