|
কোরবানির ঈদে ব্যস্ত কামারশিল্পীরা
টুং টাং শব্দে মুখরিত নেছারাবাদের কামারশালা
নতুন সময় প্রতিনিধি
|
![]() টুং টাং শব্দে মুখরিত নেছারাবাদের কামারশালা কোরবানী পশু জবাই ও মাংস কাটাকুটির জন্য দা-বটি, ছুরি, চাকু, কুড়াল, চাপাতি তৈরী এবং পুরানো ছুরি,দা-বটি ইত্যাদি পাইন দেয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন কামরশিল্পীরা। বছরের অন্য সময় কাজের চাপ কম থাকলেও কোরবানির ঈদ ঘিরে বেড়েছে কামারশিল্পীদের কর্মব্যস্ততা। সরেজমিন ইন্দুরহাট কামারপট্টি ঘুরে দেখাগেছে, আগুনের শিখা ও হাপরের বাতাসে উতপ্ত হয়ে উঠছে কামারশালাগুলো। কয়লার আগুনে লোহা পুড়ে হাতুরির আঘাতে তৈরী করা হচ্ছে দা - বটি, ছুরি, চাকু, কুড়াল, চাপাতিসহ বিভিন্ন যন্ত্রপাতি। দোকানের সামনে সাজানো রয়েছে কামারীদের তৈরীকৃত বিভিন্ন প্রকার লৌহ সামগ্রী। ওজন ভেদে দা-বটি ৪০০-৮০০ টাকা, চাপাতি ৭০০-১২০০ টাকা, গরু জবাই ছুরি ১০০০ - ১৫০০ টাকা, চামড়া ছিলানো ছুরি প্রকার ভেদে ১০০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। কামারশিল্পী সুখরঞ্জন কর্মকার ও হরেকৃষ্ণ কর্মকার জানান, সারা বছর টুকটাক বেচাকেনা হলেও কোরবানীর ঈদকে সামনে রেখে কেনাবেচা বাড়বে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
