ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সরিষাবাড়ীতে অটোরিকশা চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 18 May, 2026, 2:01 PM

সরিষাবাড়ীতে অটোরিকশা চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই

সরিষাবাড়ীতে অটোরিকশা চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই

জামালপুরের সরিষাবাড়ীতে হোসেন আলী (২৫) নামে এক অটোরিকশা চালককে চেতনানাশক ওষুধ খাইয়ে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বগারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হোসেন আলী উপজেলার ভাটারা ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশা চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন যাত্রী সেজে হোসেন আলীর অটোরিকশায় ওঠে। একপর্যায়ে তারা তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে ফেলে। পরে তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status