ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কলাপাড়ায় সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, পলাতক স্বামী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 18 May, 2026, 1:56 PM

কলাপাড়ায় সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, পলাতক স্বামী

কলাপাড়ায় সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, পলাতক স্বামী

পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম (৩৮) নামের এক সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগারতবক এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্বামী নাসির সিকদার পলাতক রয়েছেন।

নিহত মরিয়ম বেগম দুই সন্তানের জননী। স্থানীয় সূত্র জানায়, তিনি প্রায় আট বছর ধরে সৌদি আরবে ছিলেন। আট দিন আগে দেশে ফিরে গ্রামের বাড়িতে আসেন। এরপর থেকেই স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সন্ধ্যার পর নাসির সিকদার স্ত্রীর কাছে টাকা দাবি করেন। মরিয়ম টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে ঝগরাঝাটি হয়। একপর্যায়ে নাসির তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। রাতে স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন।

ভোররাতে নাসির সিকদার তার শ্বশুর জালাল গাজীকে ফোন করে জানান, মরিয়ম আত্মহত্যা করেছেন। পরে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। সকালে স্থানীয় লোকজন তার বাড়িতে গেলে বাড়ির আঙিনায় মরিয়মের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status