|
রামগঞ্জে সঠিক নিয়মে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() রামগঞ্জে সঠিক নিয়মে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক, রামগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুল জলিল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রনি কুমার দে, পৌর বিএনপির সভাপতি শেখ মোঃ কামরুজ্জামান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সতু। প্রশিক্ষণে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-মুহতামিম, মসজিদের খতিব ও ইমামসহ পশুর চামড়া ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত ও ইসলামী বিধান মেনে চলার পাশাপাশি চামড়া নষ্ট হওয়া রোধে দ্রুত সংরক্ষণ অত্যন্ত জরুরি। সরকারিভাবে বিতরণ করা লবণ সঠিক নিয়মে ব্যবহার করলে চামড়ার গুণগত মান বজায় থাকবে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে। অংশগ্রহণকারীরা চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন এবং সচেতনতা বৃদ্ধিতে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
