ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
যেভাবে নিরবতা ভাঙলেন শ্রাবন্তীর স্বামী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 November, 2020, 2:49 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 18 November, 2020, 2:51 PM

যেভাবে নিরবতা ভাঙলেন শ্রাবন্তীর স্বামী

যেভাবে নিরবতা ভাঙলেন শ্রাবন্তীর স্বামী

তৃতীয় বিয়ে ভাঙতে যাচ্ছে কলকাতার প্রথমসারির অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর। টলিপাড়ার অন্দরে কান পাতলেই তেমনটাই শোনা যাচ্ছে। একের পর এক ঝড় বয়ে চলেছে শ্রাবন্তী জীবনে। তবে সত্যি কি মিথ্যা তা এখনও জানা যায়নি। তবে আলাদা থাকার কথা তারা দু’জনেই স্বীকার করে নিয়েছেন। তার উপর আবার ইনস্টা- পোস্ট থেকে ছবি ডিলিট হওয়ার পর থেকেই গুঞ্জন ক্রমশ বাড়ছে। তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ এখন শ্রাবন্তীর উপরে।

সম্পর্কের তিক্ততা  যে বেড়েছে তা যত দিন যাচ্ছে প্রকাশ পাচ্ছে। ইনস্টাগ্রামে দু’জনেরই  কমেন্ট বক্সে রয়েছে নিষেধাজ্ঞা। নেটিজেনদের প্রশ্নের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি গুঞ্জনের মধ্যেই নিজের ইনস্টাগ্রামে রহস্যজনক পোস্ট করলেন রোশন সিং। একটি ছবির মধ্যেই তিনি নিজের অভিব্যক্তিকে তুলে ধরেছেন। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

রোশানের পোস্টটিতে দেখা যাচ্ছে, ছেলেটি সমুদ্রের ধারে হাঁটু মুড়ে বসে একটি রিং নিয়ে মেয়েটিকে প্রোপোজ করছে। যেখানে ছেলেটি মেয়েটিক বলছে, 'তুমি কি আমার ধ্বংস করবে', তার উত্তরে মেয়েটি বলেছে, 'অবশ্যই '। এই পোস্টটি দেখার পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নেটিজেনরা অনেকেই বলছেন, তবে কি নাম না নিয়ে শ্রাবন্তীকে খোঁচা দিলেন রোশান। আবার কেউ বলেছেন, 'আজ পর্যন্ত  তোমার  সেরা পোস্ট'। টলিপাড়ার সমস্ত তারকারা মন্তব্য না করলেও অঙ্কুশ কমেন্টে জানিয়েছেন, 'ফাটিয়ে'। অনেকেই বলেছেন সব ঠিক হয়ে যাবে। শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের মধ্যেই পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন রোশান।


সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status