ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইরানের দেড়শ শহরে আবারও লকডাউন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 November, 2020, 2:59 PM

ইরানের দেড়শ শহরে আবারও লকডাউন

ইরানের দেড়শ শহরে আবারও লকডাউন

মহামারি করোনা ভাইসের দ্বিতীয় প্রকোপ বাড়ার আশঙ্কায় আগামী শনিবার থেকে ইরানের তেহরানসহ ১৫০টি শহর লকডাউন করা হবে বলে জানিয়েছে ইরান সরকার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ইরান সংবাদ মাধ্যমে ইরান প্রেস এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রেড জোনে অবস্থিত প্রায় ১৫০টি শহরকে লকডাউন করতে চলেছে ইরান সরকার। মঙ্গলবার দেশটির করোনা ভাইরাস মোকাবিলার জন্য জাতীয় টাস্ক ফোর্সের শেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ইরানে মঙ্গলবার ‌‌র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের উদ্বোধন করেছে ইরান সরকার। এই কিটের সাহায্যে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে করোনা রোগী শনাক্ত করা সম্ভব হবে।

ব্যাপক সংখ্যায় এই কিট উৎপাদনের কাজও শুরু করেছে ইরান। এ নিয়ে করোনা মোকাবিলা বিষয়ক টাস্কফোর্সের প্রধান আলি রেজা দাবি করেন, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট তৈরির মাধ্যমে ইরান বিশ্বের শীর্ষ পাঁচ দেশের তালিকায় স্থান করে নিয়েছে।

তিনি আরও জানান, বিশ্বে আমেরিকা, চীন, দক্ষিণ কোরিয়া ও ব্রিটেনের কাছেই কেবল এই প্রযুক্তি ছিল। এখন ইরানও তা অর্জন করেছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status