ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিয়ের দু’মাসের মধ্যেই ছয় মাসের ‘অন্তঃসত্ত্বা’ পুনম পান্ডে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 November, 2020, 3:08 PM

বিয়ের দু’মাসের মধ্যেই ছয় মাসের ‘অন্তঃসত্ত্বা’ পুনম পান্ডে

বিয়ের দু’মাসের মধ্যেই ছয় মাসের ‘অন্তঃসত্ত্বা’ পুনম পান্ডে

বহুল আলোচিত বলিউড মডেল-অভিনেত্রী পুনম পান্ডে। সম্প্রতি জানা গেছে তিনি নাকি গর্ভবতী! এদিকে তার বিয়ে হয়েছে মাত্র ২ মাস। তারই মধ্যে একবার স্বামীর নামে মামলা দায়ের, একবার অশ্লীল ভিডিও শুট করে নিজেই বিপদে পড়া.কম চড়াই-উতরাই হল না তার। এখন শোনা যাচ্ছে তিনি নাকি সন্তানসম্ভবা।

১ সেপ্টেম্বর বয়ফ্রেন্ড স্যাম বোম্বের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন মডেল-অভিনেত্রী পুনম পান্ডে। একেবারে খাঁটি ভারতীয় সাজে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

এমনিতে তার লাস্য, যৌবনের ছটায় পুরুষদের রাতের ঘুম উড়ে যায়। সাহসী পোশাক, নগ্নতা, বোল্ড ভঙ্গিমায় তিনি যথেষ্ট পটু। সেই পুনমের হঠাৎ বিয়ের সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছিলেন। যদিও বিয়ের পরেও তার খোলামেলা ছবি বা ভিডিও কোনো কিছুই বাদ যায়নি। গোয়ায় হনিমুন করতে গিয়ে সরকারি এলাকায় অশ্লীল ভিডিও শুট করায় আইনি ঝামেলার মধ্যেও পড়তে হয়েছে তাকে।

এরইমধ্যে হঠাৎই কিছু মিডিয়া প্রকাশ করে পুনম অন্তঃসত্ত্বা। ৬ মাসের গর্ভবতী তিনি। এমনকি তিনি গোয়ায় কোন চিকিৎসক দেখিয়েছেন, সে সম্বন্ধেও লেখালেখি হয়।

কিন্তু এই খবরে অত্যন্ত অসন্তুষ্ট হয়ে পুনম পান্ডে জানান, তিনি প্রেগন্যান্ট নন। এমন কিছু হলে সবার আগে নাকি তিনিই সবাইকে জানিয়ে দেবেন।
 
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status