ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
হিরোর স্ত্রীর অপছন্দ হওয়ায় বাদ পড়েছি: তাপসী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 November, 2020, 1:59 PM

হিরোর স্ত্রীর অপছন্দ হওয়ায় বাদ পড়েছি: তাপসী

হিরোর স্ত্রীর অপছন্দ হওয়ায় বাদ পড়েছি: তাপসী

অভিনেত্রী তাপসী পান্নু। ভারতের দক্ষিণী সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন। তবে বর্তমনে বলিউডেই নিয়মিত অভিনয় করছেন।

কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে অনেক বাধার মুখে পড়েছেন তাপসী। তাকে ‘ব্যাড লাক চার্ম’ বলা হয়েছে। এমনকি হিরোর স্ত্রীর অপছন্দ তাই সিনেমা থেকেও বাদ পড়েছেন এই অভিনেত্রী।

তাপসী পান্নু বলেন, ‘আমি শুরুর দিকে কিছু অদ্ভুত সমস্যার সম্মুখীন হয়েছি। যেমন: কেউ কেউ বলেছে, তিনি অতটা সুন্দর না। হিরোর স্ত্রীর অপছন্দ হওয়ায় সিনেমা থেকে বাদ পড়েছি। একটা সিনেমার ডাবিং করছিলাম, তখন আমাকে বলা হয় হিরো আমার সংলাপ পছন্দ করেননি তাই এটা পরিবর্তন করতে হবে। আমি অস্বীকৃতি জানালে আমার অজান্তেই অন্যজনকে দিয়ে ডাবিং করানো হয়। এক সময় আমাকে বলা হয়, হিরোর আগের সিনেমা খুব একটা ব্যবসা করতে পারেনি, সিনেমার বাজেট কমাতে হবে, এজন্য আমার পারিশ্রমিক কম করতে বলা হয়। কিছু কিছু হিরো আমার এন্ট্রি দৃশ্য পরিবর্তন করতে বলেছে কারণ এই দৃশ্যগুলো নাকি তাদের ছাপিয়ে যায়। এগুলো আমার সম্মুখে ঘটেছে। জানিনা আমার অজান্তে কি ঘটেছে।’

এই সমস্যাগুলো সমাধানের জন্য কী করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এখন থেকে এমন সিনেমা করব যেগুলোতে কাজ করে খুশি হব। অনেকেই এটি করতে নিষেধ করেন। যখন কেউ নারীকেন্দ্রীক সিনেমাতে অভিনয় শুরু করেন, তার সঙ্গে একটি তকমা লেগে যায়, পুরুষ অভিনেতারা তাকে নায়িকা চরিত্রে নিতে চায় না।’

‘চশমে বাদ্দুর’ সিনেমার মাধ্যমে ২০১৩ সালে তাপসীর বলিউডে অভিষেক হয়। এরপর ‘পিংক’, ‘নাম শাবানা’, ‘থাপ্পড়’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে তার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। ‘রাশমি রকেট’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তাপসী। এছাড়া ‘হাসিন দিলরুবা’, ‘লুপ লাপেটা’ ও ভারতীয় ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিতু’-তে তাকে দেখা যাবে।

সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status