ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসি ম্যাজিকে মায়ামির ঐতিহাসিক জয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 May, 2026, 10:06 AM

মেসি ম্যাজিকে মায়ামির ঐতিহাসিক জয়

মেসি ম্যাজিকে মায়ামির ঐতিহাসিক জয়

ফুটবল মাঠে আরও একবার জাদু দেখালেন লিওনেল মেসি। আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলারের নৈপুণ্যে মেজর লিগ সকারে (এমএলএসে) পোর্টল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ইন্টার মায়ামি। এক গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন মেসি। 

নিজেদের নতুন ন্যু স্টেডিয়ামে এমএলএসে পাঁচবারের প্রচেষ্টায় প্রথম জয় মায়ামির। আগের চার ম্যাচের তিনটি হয়েছিল ড্র, আরেক ম্যাচে ওরল্যান্ড সিটির কাছে ৪-৩ গোলে হেরেছিল মেসি-সুয়ারেজরা। 

মেসি জাদুতে নিজেদের স্টেডিয়ামে প্রথম জয় মায়ামির

রোববার (১৭ মে) ম্যাচের ৩১ মিনিটে তেলাস্কোর অ্যাসিস্টে মায়ামিকে এগিয়ে নেন মেসি। ৪২তম মিনিটে জার্মান ব্রেতেরামেকে বাড়ানো মেসির পাসের আগে তৈরি হয়েছিল জাদুকরী মুহূর্ত। কয়েকজনকে ড্রিবলে বোকা বানিয়ে ডিবক্সে তার নিখুঁত পাসে লক্ষ্যভেদ করেন ব্রেতারেমে।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে যৌথভাবে শীর্ষে মায়ামি। ১৪ম্যাচে তাদের পয়েন্ট ২৮। এক ম্যাচ কম খেলা ন্যাশভিলের পয়েন্টও ২৮।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status