ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬ ● ১০ কার্তিক ১৪৩৩
এবিজি ইউনিভার্সিটি কাপের উদ্বোধনী ম্যাচে লড়ল ড্যাফোডিল ও নর্থ সাউথ ইউনিভার্সিটি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 26 October, 2026, 7:19 PM

এবিজি ইউনিভার্সিটি কাপের উদ্বোধনী ম্যাচে লড়ল ড্যাফোডিল ও নর্থ সাউথ ইউনিভার্সিটি

এবিজি ইউনিভার্সিটি কাপের উদ্বোধনী ম্যাচে লড়ল ড্যাফোডিল ও নর্থ সাউথ ইউনিভার্সিটি

এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট। ​সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম ও কায়সার হামিদ। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক ও মো: লিয়াকত হোসেন এবং এবিজি স্পোর্টস সিটির সিনিয়র জিএম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোয়েব শফিক (অব.) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রতিনিধি এবং বসুন্ধরা গ্রুপ ও এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে গড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যকার জমজমাট ম্যাচ। দুই দলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো স্টেডিয়াম চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

​এবিজির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের মূল লক্ষ্য—বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক খেলাধুলায় উৎসাহিত করা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য সুদৃঢ় করা। 

আয়োজকদের প্রত্যাশা, এই প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশের ভবিষ্যৎ ফুটবল প্রতিভা অন্বেষণে কার্যকর ভূমিকা পালন করবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, “এই আয়োজনকে আমরা আরও বৃহৎ পরিসরে বিশ্বমঞ্চে তুলে ধরতে চাই। এবিজি স্পোর্টস সিটির মাঠের খেলোয়াড়েরা একদিন বিশ্বকাপ জিতবে—এমন সুযোগ ও পথ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।”

​জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ বলেন, “ইউনিভার্সিটি কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য আমি এবিজি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস, এই টুর্নামেন্টের মাধ্যমেই দেশের ফুটবলের জন্য সম্ভাবনাময় ও দক্ষ খেলোয়াড় বেরিয়ে আসবে, যারা দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।”

​জাতীয় ফুটবল দলের আরেক সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম বলেন, “এবিজির এই উদ্যোগটি সত্যিই অসাধারণ। আমি মনে করি, এবিজি ইউনিভার্সিটি কাপ দেশের ফুটবল ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হয়ে থাকবে।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status