|
ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন, এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ আয়োজন সফলভাবে সম্পন্ন করায় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পুরস্কার বিতরণ শেষে তিনি উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন। প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিজয়ীর শিরোপা অর্জন করেন এস এম আব্দুল্লাহ ফারাবী। রানারআপ হন কমোডর এ কে এম আফজাল হোসেন। নারীদের বিভাগে বিজয়ী হয়েছেন মিসেস হাইজং উম। অন্যদিকে, পুরুষদের নিয়মিত বিভাগে পেছনের নয় গর্তের খেলায় বিজয়ী হয়েছেন আকিব আরাফাত খান। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টারমাস্টার জেনারেল ও কুর্মিটোলা গলফ ক্লাবের সহসভাপতি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। এ ছাড়া টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় প্রতিযোগিতায় অংশ নেওয়া গলফার, তাঁদের পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রতিযোগিতা গলফারদের দক্ষতা বিকাশ, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দেশের গলফের অগ্রযাত্রায় ইতিবাচক অবদান রাখবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
