ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেরিয়ে এল আলিয়ার সেই লেহেঙ্গা রহস্য!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 November, 2020, 2:05 PM

বেরিয়ে এল আলিয়ার সেই লেহেঙ্গা রহস্য!

বেরিয়ে এল আলিয়ার সেই লেহেঙ্গা রহস্য!

এবারের দীপাবলিতে অন্যকম কিছু করতে চেয়েছিলেন আলিয়া ভাট। সেই কারণে নতুন ধরনের লেহেঙ্গা পরে চমকে দিয়েছিলেন সবাইকে। এবারের দীপাবলিতে একটি গোলাপী রঙের লেহেঙ্গা পরেন আলিয়া। যে লেহেঙ্গায় ১৩ জন কারিগর কাজ করেন। ১৩ জন কারিগরের পাশাপাশি ৩৫ জন শিক্ষার্থীও মিলে একযোগে কাজ করে তৈরি করে আলিয়ার লেহেঙ্গা। এতে গাছ, পাতা, ফুল, পাখি, পশু সব ফেব্রিক দিয়ে আঁকা হয়েছে। সেই সঙ্গে ‘রাজি’-র গান ‘অ্যা ওয়াতান’ লিখে দেওয়া হয়েছে লেহেঙ্গার ওড়নায়। আলিয়ার এই বিশেষ লেহেঙ্গা তৈরি করতে প্রায় ৪ মাস সময় লেগেছে বলে জানা গেছে।

এই লেহঙ্গার সঙ্গে অনেক মানুষের ভালবাসা, হাতের ছোঁয়া জড়িয়ে রয়েছে। তাই এবারের দীপাবলির পোশাক তার কাছে এক্কেবারে অন্যরকম বলে জানান বলিউডের এই অভিনেত্রী।

চলতি বছর দীপাবলিতে বলিউডে তেমন কোনও হাই প্রোফাইল পার্টির আয়োজন করা হয়নি। ফলে দীপাবলির সময় এবার শ্যুটিং নিয়েই ব্যস্ত ছিলেন আলিয়া। বর্তমানে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সিনেমার ব্রক্ষ্মাস্ত্রের শ্যুটিং শেষ করতে ব্যস্ত আলিয়া ভাট এবং রণবীর কাপুর। ব্রক্ষ্মাস্ত্রের পাশাপাশি সঞ্জয় লীলা বানসালি গাঙ্গুবাই কাঠিওয়াড়ির শ্যুটিংও শুরু করেছেন আলিয়া।

অন্যদিকে ঋষি কাপুরের মৃত্যুর পর থেকে কাপুর বাড়িতে আলিয়াকে প্রায়শই দেখা যায়। রণবীর কাপুরের পরিবারের সঙ্গে আলিয়ার একাত্মতা বাড়লেও চলতি বছর তারা বিয়ে করবেন না বলেই জানা যাচ্ছে। এমনকি কাপুর পরিবারের এক ঘনিষ্ঠজনের কথায়, ২০২১ সালেও রণবীর, আলিয়া বিয়ের পিঁড়িতে বসবেন কি না, তা নিয়ে স্পষ্টভাবে কোনও খবর মেলেনি।

সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status