ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দিওয়ালির জমকালো সাজে বজরঙ্গি ভাইজানের সেই ‘ছোট্ট’ মুন্নি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 November, 2020, 1:34 PM

দিওয়ালির জমকালো সাজে বজরঙ্গি ভাইজানের সেই ‘ছোট্ট’ মুন্নি

দিওয়ালির জমকালো সাজে বজরঙ্গি ভাইজানের সেই ‘ছোট্ট’ মুন্নি

‘বজরঙ্গি ভাইজান’ ছবির সেই ছোট্ট মুন্নির (হার্ষালি মালহোত্রা) কথা মনে পড়ে? কবির খান পরিচালিত সাড়াজাগানো এই ছবিতে তার নির্বাক অভিনয় ও সালমানের সঙ্গে তার স্নেহ আর্দ্রময় সম্পর্ক মুগ্ধ করেছিল দর্শককে।

হার্ষালি মালহোত্রার বয়স তখন ছিল সাত বছর। ছবিতে দারুণ অভিনয়ের সুবাদে ওই বয়সেই সেরা ডেবিউ ফিমেল অ্যাওয়ার্ড পায় হার্ষালি।

সম্প্রতি দিওয়ালি উদযাপনের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছে হার্ষালি মালহোত্রা। যেখানে পর্দার মুন্নিকে দেখে অনেকেই অবাক হয়েছেন।

কারণ সেই ছোট্ট মুন্নি গত পাঁচ বছরে অনেকটাই বড় হয়ে গেছে।  

হার্ষালি মেহতার শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে, কোথাও তাকে রঙ্গোলির পাশে বসে ছবি তোলার জন্য পোজ দিতে, কোথাও প্রদীপ হাতে, আবার কোথাওবা তাকে ‘ভাই দুজ’-এর ফোঁটা দিতে দেখা গেছে ভাইকে।

প্রসঙ্গত ‘বজরঙ্গি ভাইজান’-এর পর হার্ষালি মালহোত্রাকে দেখা গেছে টেলিভিশন সিরিজ ‘কবুল হ্যায়’ ও ‘লট আও তৃষা’-তে।

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status