ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
প্রকাশ: Sunday, 17 May, 2026, 9:44 PM

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৭ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন। 

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পের অগ্রগতি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সড়ক অবকাঠামো উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং দপ্তরসমূহের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
 
সভায় অন্যান্যদের মধ্যে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা পরিষদের সিইও দীপংকর রায়, শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক মিজ্‌ আরিফা সিদ্দিকা,  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুল হক ভূঁইয়া, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান,  সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইসলামসহ বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), দপ্তরের দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status