|
বাংলাদেশে এক বছর পূর্ণ করল এলফ, উন্মোচন হলো নতুন অ্যাপ
নতুন সময় ডেস্ক
|
![]() বাংলাদেশে এক বছর পূর্ণ করল এলফ, উন্মোচন হলো নতুন অ্যাপ বর্ষপূর্তি অনুষ্ঠানে এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিলার, রিটেইলার এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, উন্নত প্রযুক্তি ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে গত এক বছরে দেশের বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে পারফরম্যান্স-ভিত্তিক ফরাসি ব্র্যান্ড এলফ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী তাহমিদ হোসেন, মার্কেটিং লিড। তিনি বাংলাদেশের বাজারে এলফ-এর অগ্রগতি, গ্রাহক-কেন্দ্রিক কার্যক্রম এবং মানসম্মত পণ্যের মাধ্যমে ব্র্যান্ডটির অবস্থান আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি তুলে ধরেন। সিরাজুল মাহমুদ চৌধুরী, বিজনেস লিড বলেন, “মাত্র এক বছরে এলফ বাংলাদেশে উল্লেখযোগ্য সাড়া পেয়েছে। মোটরস্পোর্টস-কেন্দ্রিক ব্র্যান্ডিং, গ্রাহক সম্পৃক্ততা এবং পারফরম্যান্স-ভিত্তিক যোগাযোগের মাধ্যমে আমরা এলফ-কে দেশের লুব্রিক্যান্ট বাজারে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছি। আমাদের লক্ষ্য হচ্ছে উদ্ভাবনী সমাধান ও পারফরম্যান্স-কেন্দ্রিক পদ্ধতির মাধ্যমে এলফ-কে বাংলাদেশের লুব্রিক্যান্ট ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা।” উদ্বোধন হওয়া এলফ অ্যাপ-এর মাধ্যমে গ্রাহকরা সহজেই পণ্যের তথ্য, পণ্য যাচাই, রিওয়ার্ড-ভিত্তিক এনগেজমেন্ট এবং সঠিক লুব্রিক্যান্ট নির্বাচনের নির্দেশনা পাবেন। ভবিষ্যতে বাংলাদেশের অটোমোটিভ সেক্টরে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসার প্রতিশ্রুতি ব্যক্ত করে এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেড।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
