ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিহারে কিশোরীকে জীবন্ত পুড়িয়ে দেয়া হলো, ফুঁসলেন কঙ্গনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 November, 2020, 12:50 PM

বিহারে কিশোরীকে জীবন্ত পুড়িয়ে দেয়া হলো, ফুঁসলেন কঙ্গনা

বিহারে কিশোরীকে জীবন্ত পুড়িয়ে দেয়া হলো, ফুঁসলেন কঙ্গনা

যৌন হেনস্থার প্রতিবাদ করায় বিহারে জ্বলন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এক কিশোরীকে। কেরোসিন ঢেলে ওই কিশোরীকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। শরীরে ৭৫ শতাংশ পোড়া ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই কিশোরীকে। গত ৩০ অক্টোবর ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হলেও, ১৭ নভেম্বর তার মৃত্যু হয়। যা নিয়ে ইতিমধ্যেই বিহারের বিভিন্ন অংশে ক্ষোভ দেখা দিয়েছে। বিহারের ওই ঘটনার জেরে এবার মুখ খুললেন কঙ্গনা রানাউত।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রতিবাদে ফুঁসে ওঠেন কঙ্গনা। তিনি বলেন, দেশের মেয়েরা একেবারেই সুরক্ষিত নেই। ধর্ম নিরপেক্ষ হয়েই দেশের প্রত্যেকটি এই ধরনের ঘটনার প্রতিবাদ করতে হবে। গুলনাজ খাতুন বলে যে কিশোরীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ধর্ম বর্ণ নির্বিশেষে তার প্রতিবাদ করতে হবে বলেও আহ্বান জানান বলিউড অভিনেত্রী। এই কাজে দেশের প্রত্যেকটি মানুষকে একযোগে এগিয়ে আসতে হবেও বলেও জানান কঙ্গনা।

জিনিউজের খবরে বলা হয়, গত ৩০ অক্টোবর বিহারের রসুলপুরের হাবিব গ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করেন গুলনাজ খাতুন। এরপর চন্দন রাই নামে এক যুবক গুলনাজের গায়ে কেরোসিরন তেল ঢেলে তাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। চন্দন রাইয়ের সঙ্গে সতীশ রাই এবং বিনয় রাই নামে আরও দুজন একযোগে ওই কাজে সামিল হয় বলে অভিযোগ।

ওই ঘটনার পর থেকেই হৈচৈ শুরু হয়ে যায়। 'গুলনাজ কো ন্যায় দো' বলে প্রতিবাদে সরব হন বিহারের মানুষের একাংশ। সামাজিক মাধ্যমেও শুরু হয় জোর প্রতিবাদ। এবার সেই প্রতিবাদে সামিল হলেন কঙ্গনা রানাউত।

সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status