ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
গয়েশ্বর-ইশরাসকসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর আগাম জামিন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 18 November, 2020, 12:44 PM

গয়েশ্বর-ইশরাসকসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর আগাম জামিন

গয়েশ্বর-ইশরাসকসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর আগাম জামিন

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ প্রায় দেড়শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছিল। মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন বিএনপির নেতাকর্মীরা। সেই আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন ও অন্যান্য নেতাকর্মীদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল আদালতে জামিনের আবেদন করেন। আজ বুধবার সকালে তাদের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আবেদনের ওপর শুনানি করেন।

গত বৃহস্পতিবার ১০ বাসে আগুন দেওয়ায় ও ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে সহিংসতার ঘটনায় ৯ থানায় ১৪টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় বিএনপি নেতাকর্মী ছাড়াও যুবদল এবং ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের প্রায় ৭০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। ২০ জনকে গ্রেপ্তারও করেছিল পুলিশ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটে পল্টন থানাধীন বিএনপি পার্টি অফিসের উত্তর পাশে কর অঞ্চল ১৫ পার্কিং করা সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর ১টার দিকে মতিঝিল থানাধীন মধুমিতা সিনেমা হলের সামনে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে, ১টা ২৫ মিনিটে রমনা হোটেলের সামনে চলতি গাড়ি ভিক্টর ক্লাসিক পরিবহনে, শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে দেড়টার দিকে দেওয়ান পরিবহনে, ২টা ১০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের উত্তর পাশে রজনীগন্ধা পরিবহন এবং বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় ২টা ২৫ মিনিটে দিশারী পরিবহনে আগুন দেওয়া হয়।

এ ছাড়া ২টা ৪৫ মিনিটে পল্টন থানাধীন পার্কলিং-এ জৈনপুরী পরিবহন, বিকেল ৩টায় মতিঝিল থানাধীন পুবালী পেট্রোল পাম্প সংলগ্ন দোতলা বিআরটিসি বাসে এবং ভাটারা থানাধীন কোকাকোলা মোড়ে ভিক্টর ক্লাসিক পরিবহনেও অগ্নিসংযোগ করা হয়।  

সম্পাদনায়: তাহের রাব্বী  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status