ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোরে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করলেন: অনিন্দ্য ইসলাম অমিত
মোঃ জসিম উদ্দিন তুহিন
প্রকাশ: Sunday, 17 May, 2026, 2:40 PM

যশোরে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করলেন: অনিন্দ্য ইসলাম অমিত

যশোরে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করলেন: অনিন্দ্য ইসলাম অমিত

যশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়নে নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে জেলায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে চাচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় মহিলাদের হাতে এই ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানস্থলে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি প্রদর্শন করা হয়।কার্ড বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সাধারণ ও প্রান্তিক মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ পরিবারগুলো সরকারের নানামুখী সুবিধা ও সহযোগিতা সরাসরি পাবেন, যা তাঁদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় মেটাতে বড় ভূমিকা রাখবে। কার্ড বিতরণের ক্ষেত্রে প্রকৃত সুফলভোগীরা যেন অগ্রাধিকার পান, সে বিষয়ে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। 

এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমীর ফয়সাল, চাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দলের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনী দিনে চাচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের যোগ্য নারীদের হাতে এই কার্ড হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে সদর উপজেলাসহ জেলার অন্যান্য এলাকার তালিকাভুক্ত সুফলভোগীদের মাঝেও এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status