ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
খুলনায় অধ্যক্ষকে কুপিয়ে জখম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 11:32 AM

খুলনায় অধ্যক্ষকে কুপিয়ে জখম

খুলনায় অধ্যক্ষকে কুপিয়ে জখম

খুলনার তেরখাদা উপজেলায় হাড়িখালি কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ আবদুল কাদেরকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল ৭টার দিকে কলেজের অদূরে একটি রাস্তায় এ ঘটনা ঘটে। আহত অধ্যক্ষকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

তেরখাদা থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, সকাল ৭টার দিকে কলেজের অদূরে একটি রাস্তায় হাড়িখালি কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষের ওপর হামলা করা হয়। এসময় তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

অধ্যক্ষ আবদুল কাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

তবে ধারণা করা হচ্ছে, কলেজের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তার ওপর এ হামলা করা হয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status