ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
বরিশালে বিলাসবহুল লঞ্চের ছাদে মিলল যুবকের ক্ষতবিক্ষত লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 10:22 AM

বরিশালে বিলাসবহুল লঞ্চের ছাদে মিলল যুবকের ক্ষতবিক্ষত লাশ

বরিশালে বিলাসবহুল লঞ্চের ছাদে মিলল যুবকের ক্ষতবিক্ষত লাশ

ঢাকা-বরিশাল নৌরুটের বিলাসবহুল ‘সুন্দরবন-১১’ লঞ্চের ছাদ থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ধোঁয়া নির্গমনের চিমনির আড়াল থেকে লাশটি উদ্ধার করে লঞ্চের কর্মচারীরা।

এ তথ্য নিশ্চিত করেছেন লঞ্চের সুপারভাইজার মো. সিরাজ। তিনি জানান, মঙ্গলবার সকালে বরিশাল পৌঁছায় ‘সুন্দরবন-১১’। যাত্রীরা নেমে যাওয়ার পর কর্মচারীরা লঞ্চ পরিষ্কার করতে গেলে তিন তলার ছাদে ধোঁয়া নির্গমনের চিমনির আড়ালে ওই যুবকের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বরিশাল নৌ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ওই যুবকের পরিচয় জানা যায়নি। নিহতের পেটে ও বুকে ছুরিকাঘাত করা হয়েছে। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। কে বা কারা তাকে হত্যা করেছে জানতে লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজের সহযোগিতা নেয়া হবে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status