ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
বাড়িতে একা পেয়ে সাত বছরের শিশুকে বৃদ্ধের ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 10:29 AM

বাড়িতে একা পেয়ে সাত বছরের শিশুকে বৃদ্ধের ধর্ষণ

বাড়িতে একা পেয়ে সাত বছরের শিশুকে বৃদ্ধের ধর্ষণ

নওগাঁর মান্দায় বাড়িতে একা পেয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ করেছে কামাল হোসেন নামে ৬৫ বছরের এক বৃদ্ধ। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া কামাল হোসেন উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর মোল্লাপাড়া গ্রামের মনচাঁনের ছেলে।

স্থানীয়রা জানান, কামাল হোসেন পেশায় একজন সবজি বিক্রেতা। বাড়ি-বাড়ি ফেরি করে সবজি বিক্রি করেন। রোববার দুপুরে ভিকটিমের বাবা-মা না থাকার সুযোগে বাড়িতে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে সবজি বিক্রেতা কামাল হোসেন। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে কামাল বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রোববার রাতে কামাল হোসেনের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা নওগাঁ হাসপাতালে সম্পন্ন হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status