ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন শাবান মাহমুদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 16 November, 2020, 3:38 PM

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন শাবান মাহমুদ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন শাবান মাহমুদ

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও সাংবাদিক নেতা শাবান মাহমুদকে ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে নিয়োগ দিয়েছে সরকার। দুই বছরের জন্য তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে শাবান মাহমুদকে ওই দায়িত্ব দেয়া হয়েছে। যোগ দেয়ার তারিখ থেকে তার এই নিয়োগ কার্যকর হবে।

চুক্তিভিত্তিক নিয়োগের শর্তগুলো অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

শাবান মাহমুদ দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব। এর আগে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status