ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
সুবর্ণচরে অস্ত্র ও গুলিসহ ২ যুবক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 16 November, 2020, 3:08 PM

সুবর্ণচরে অস্ত্র ও গুলিসহ ২ যুবক গ্রেফতার

সুবর্ণচরে অস্ত্র ও গুলিসহ ২ যুবক গ্রেফতার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে অভিযান চালিয়ে শেখ ফরিদ (৩২) ও আইয়ুব নবী (৪২) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

আটক ফরিদ ও আইয়ুব নবী লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকালে তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার শেখ ফরিদ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগজারিয়া ইউনিয়নের নতুনবাজার চরআলগী এলাকার নূর ইসলাম মাঝির ছেলে ও একই উপজেলার চরপরগাছা ইউনিয়নের পূর্ব চরকলাখোপা গ্রামের আহমদ উল্যার ছেলে আইয়ুব নবী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে চরজুবলী ইউনিয়নের জিয়া উদ্দিন বাজার বেড়িবাঁধ রামগতি-সুবর্ণচর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় লক্ষ্মীপুর থেকে অস্ত্র বিক্রি করতে আসা শীর্ষ সন্ত্রাসী শেখ ফরিদ ও আইয়ুব নবীকে গ্রেফতার করা হয়। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে দুটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status