ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
এমবাপ্পে জাদুতে পিএসজির বড় জয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 1:37 PM

এমবাপ্পে জাদুতে পিএসজির বড় জয়

এমবাপ্পে জাদুতে পিএসজির বড় জয়

ফ্রান্সের লিগ ওয়ানে জয়ের ধারা অব্যাহত রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। শনিবার কিলিয়ান এমবাপ্পের দারুণ পারফরম্যান্সে ন্যান্টেসকে ৩-০ গোলে হারিয়েছে দলটি।

গতকাল ঘরের মাঠ পার্ক দো প্রিন্সেসে খেলতে নেমেছিল পিএসজি। ইনজুরির কারণে দলে ছিলেন না নেইমার। দলের প্রাণভোমরা না থাকলেও শুরু থেকেই গোছালো ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা।

ম্যাচের দ্বাদশ মিনিটে দানিলো পেরেইরার হেদে বল ঠিক পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ২৭ মিনিটে সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে পেয়েছিলেন এমবাপ্পে। তবে সে যাত্রায় লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। বিরতির আগে আরো একবার সারাবিয়ার ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন এই ফরাসি ফরোয়ার্ড।

গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় ন্যান্টেস ও পিএসজি। বিরতির পর শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। এমবাপ্পের পাস ধরে ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন হেরেইরা। এরপর ৬৫ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হন এমবাপ্পে। স্পট কিক থেকে ব্যবধান বাড়াতে ভুল করেননি তিনি।

৭০ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ন্যান্টেস। কিন্তু পেনাল্টি পেয়েও পিএসজির গোলরক্ষক কেইলর নাভাসের নৈপুণ্যে গোল করতে ব্যর্থ হন দলটির মিডফিল্ডার কাদের বাম্বা। অতিরিক্তি সময়ে সফরকারীদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন সারাবিয়া।

এই নিয়ে টান সাত ম্যাচে জয় পাওয়া পিএসজি ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে লিল এবং তিনে আছে রেনে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status