আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৭ সদস্যে দল ঘোষণা করেছে মিশর। যেখানে জায়গা পেয়েছেন বার্সেলোনার ‘বি’ দলের স্ট্রাইকার হামজা আবদেলকরিম। এবারই প্রথম মিশর দলে ডাক পেলেন হামজা। বিজ্ঞাপন
হামজা ছাড়াও প্রথমবার জাতীয় দলে ডাক পড়েছে মোস্তফা জিকো ও আকতায় আবদুল্লাহ। দলে অবধারিতভাবেই আছেন মিশরের সেরা দুই ফুটবলার মোহামেদ সালাহ ও ওমর মারমুশ।
দলে আরও জায়গা পেয়েছেন এল মাহদি সোলিমান। জামালেকের হয়ে চলতি মৌসুমে তার পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তাকে দলে নেওয়া হয়েছে।
স্কোয়াড ঘোষণার আগে নেইমারকে ভিডিও কলে যা বলেছিলেন আনচেলত্তি
এবার বিশ্বকাপের ‘জি’ গ্রুপে মিশর। তাদের গ্রুপসঙ্গী বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে তারা ব্রাজিলের সঙ্গেও একটি প্রীতি ম্যাচ খেলবে, বিশ্বকাপে প্রথম ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে ১৬ জুন। এরপর নিউজিল্যান্ড ও ইরানের মুখোমুখি হবে।