|
ঈদের দিন চলবে না মেট্রোরেল, ছুটির দিনগুলোতে বিশেষ সময়সূচি
নতুন সময় ডেস্ক
|
![]() ঈদের দিন চলবে না মেট্রোরেল, ছুটির দিনগুলোতে বিশেষ সময়সূচি বৃহস্পতিবার ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঈদের ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যাবে। উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে। এসময় ট্রেন চলাচলের মাঝের সময়ের ব্যবধান ১২ থেকে সর্বোচ্চ ১৫ মিনিট থাকবে। প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালনা করা হবে এবং সাতটি ট্রেন সেট চলাচল করবে। তবে যাত্রীচাপ অনুযায়ী ট্রিপ সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে। স্বাভাবিক সময়ে সকাল ৭টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল করে। এবার ঈদে সরকারি ছুটি থাকছে সাত দিন, যা শুরু হচ্ছে ২৫ মে – সোমবার থেকে। ডিএমটিসিএল বলেছে, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত একক ভ্রমণের টিকেট কেনা যাবে। একইসঙ্গে এমআরটি বা র্যাপিড পাস টপআপ সুবিধাও চালু থাকবে। টিকেট কেনার ক্ষেত্রে শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বেলা ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বেলা ৩টা ৫ মিনিট থেকে একক যাত্রার টিকেট বিক্রি শুরু হবে। এছাড়া রাত ৯টা ২০ মিনিটের পর সব মেট্রোরেল স্টেশনের টিকিট বিক্রির অফিস ও টিকিট ভেন্ডিং মেশিন বন্ধ হয়ে যাবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
